ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ অনুমোদন

২২ জানুয়ারি ২০২৬, ০৩:১৯ PM
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি © টিডিসি ফটো

রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন পেয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে এ খবর পৌঁছানোর পর আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মো: মাহবুবুল হক পাটওয়ারী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ পাস হয়েছে। কখন এটি জারি করা হবে সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

এদিন দুপুর দুইটার দিকে ঢাকা কলেজের সামনে অবস্থানরত শিক্ষার্থীদের কাছে শিক্ষা মন্ত্রণালয় থেকে ফোন আসার পরপরই সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অধ্যাদেশ অনুমোদনের বিষয়টি নিশ্চিত হতেই শিক্ষার্থীরা বিজয়োল্লাসে মেতে ওঠেন। এ সময় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার পক্ষে নানা স্লোগান দিতে দেখা যায় তাদের।

ইডেন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী স্মৃতি আক্তার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) নিজেই টেলিফোনে আমাদের অধ্যাদেশ অনুমোদনের সুখবর জানিয়েছেন।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে বড় বড় পদ…
  • ২১ আগস্ট ২০২৬
‘মির্জা ফখরুলের রোল দায়িত্বশীল বড় ছেলের’— ফাহাম
  • ২১ আগস্ট ২০২৬
২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হবে ‘কালো দিবস’
  • ২১ আগস্ট ২০২৬
দোকানে অস্ত্র রেখে ব্যবসায়ীকে ফাঁসানোর পরিকল্পনা, গ্রেপ্তার…
  • ২১ আগস্ট ২০২৬
ভাইভা শুরুর আগে যা করবেন, যা করবেন না
  • ২১ আগস্ট ২০২৬
এক বছর মেয়াদের ১০ মাস পার হলেও হয়নি শপথ, ক্যাম্পাস ছেড়েছেন …
  • ২১ আগস্ট ২০২৬