ঝিনাইদহে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১০

০৫ মার্চ ২০২৬, ০২:০৮ PM
বালুবোঝাই ট্রাকে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে যায়টি বাসটি

বালুবোঝাই ট্রাকে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে যায়টি বাসটি © টিডিসি

ঝিনাইদহের শৈলকুপায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাকে ধাক্কা দিলে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০ তার সময় উপজেলার গাড়াগঞ্জ এলাকার জেভি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা গড়াই পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুলনার উদ্দেশে যাচ্ছিল। পথে ঝিনাইদহ-যশোর মহাসড়কের গাড়াগঞ্জ জেভি ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বাসটি একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই একটি ড্রাম ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনায় বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন স্থানে চিকিৎসার ব্যবস্থা করেন।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় জানান, সকালে গাড়াগঞ্জ এলাকায় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা গড়াই পরিবহনের একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাকে ধাক্কা দেয়। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সংসদে গণতন্ত্রের কথা বললেও ক্যাম্পাসে গণতন্ত্র হত্যা করছে ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপে খেলবেন রোনান সুলিভান
  • ১৫ অক্টোবর ২০২৬
৩০ মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি কর্মকর্তাদের যোগসাজশে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ…
  • ১৫ অক্টোবর ২০২৬