মাদ্রাসা শিক্ষার্থীদের দায়িত্ব নিলেন বিজেপি নেতা!

০৬ নভেম্বর ২০১৮, ১০:০১ PM
মহারাষ্ট্র বিজেপির সহ সভাপতি হায়দার আজম

মহারাষ্ট্র বিজেপির সহ সভাপতি হায়দার আজম

শিরোনাম পড়ে খকটা লাগতে পারে। লাগলেও আসে না। কারণ সত্য এটাই যে, মাদ্রাসা শিক্ষার্থীদের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন বিজেপি নেতা। তিনি সাধারণ কোন নেতা নন, ভারতীয় জনতা পার্টির রাজ্য বিজেপির সহ সভাপতি পদপ্রাপ্ত আলোচিত ব্যক্তি হাজি হায়দার আজম। তিনিই মাদ্রাসার মেধাবী ছয় শিক্ষার্থী লেখাপড়ার যাবতীয় খরচ বহন করার কথা ঘোষণা করেছেন।

জানা যায়, মহারাষ্ট্রের রাজধানী শহর মুম্বাইয়ের মালাদ এলাকায় অবস্থিত নুর মেহর চ্যারটিবেল ট্রাস্ট। সেখানেই মুসলিম শিক্ষার্থীদের ধর্মশিক্ষার জন্য রয়েছে মাদ্রাসা। ওই মাদ্রাসার ছয় শিক্ষার্থী লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন মহারাষ্ট্র বিজেপির সহ সভাপতি হাজি হায়দার আজম।

ওই ছয় শিক্ষার্থীও কিছু কম যায় না। সকলেই শেষ করেছে এসএসসি পরীক্ষা। সেই সঙ্গে সকলেই অর্জন করেছে ‘হাফিজ কোরান’ উপাধি। মালাদের নুর মেহর চ্যারিটেবল ট্রাস্টের প্রতিষ্ঠাতা বিজেপি নেতার এই ঘোষণায় খুশি হয়ে জানান, ‘একমাত্র আমাদের মাদ্রাসাতেই দুই ধরনের শিক্ষা প্রদান করা হয়। আজম আমাদের ছয় জন মেধাবী ছাত্রের লেখাপড়ার সব খরচ বহন করার দায়িত্ব নিয়েছেন। বিষয়টা খুবই আনন্দের।’

গৃহকর্মীর সঙ্গে সম্পর্কের জেরে সিলেটে ট্রিপল মার্ডার, আটক য…
  • ১২ আগস্ট ২০২৬
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান …
  • ১২ আগস্ট ২০২৬
‘আর কোনো দিন আওয়ামী লীগ করব না, ইসলামিকভাবে নিজেকে গড়তে চা…
  • ১২ আগস্ট ২০২৬
বোমা বিস্ফোরণে দগ্ধ সেই হনুফা বেগম মারা গেছেন
  • ১২ আগস্ট ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা
  • ১২ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৩১ আগস…
  • ১২ আগস্ট ২০২৬