শোকরানা মাহফিলে এসে ছাত্রের মৃত্যু

০৪ নভেম্বর ২০১৮, ০৪:৫২ PM
শোকরানা মাহফিলে আগত শিক্ষার্থীদের ভীড়

শোকরানা মাহফিলে আগত শিক্ষার্থীদের ভীড় © সংগৃহীত

সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত কাওমি শিক্ষার্থীদের ‘শোকরানা মাহফিলে’ আসা এক ছাত্র মৃত্যুবরণ করেছে।  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ছাত্রের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

আজ রবিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় এই ঘটনা ঘটে। মৃত সাইফুল ইসলাম (২২) ব্রাহ্মবাড়িয়ার ইসলামপুর টাইটেল মাদ্রাসার মেসকাত ফাজিলের ছাত্র ছিলেন। তার বাড়ি হবিগঞ্জের মাধবপুরের ধনবাজার এলাকায় বলে জানা গেছে। অন্যদের সঙ্গে তিনিও শোকরানা মাহফিলে অংশ নিতে ঢাকায় এসেছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের কাছে বিদুৎস্পৃষ্ট হন সাইফুল নামের এক যুবক। তাকে হাসপাতালে আনা হলে বেলা পৌনে ১টার দিকে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। যারা তাকে নিয়ে এসেছিল, তারা ঘটনাটা খুব স্পষ্টভাবে কেউ বলতে পারেননি।’

৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬
ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগ
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই শহীদ ডা. কবিরুলের কন্যা এসএসসি উত্তীর্ণ, শুভেচ্ছা জান…
  • ১২ আগস্ট ২০২৬
সাবেক ছাত্রদল নেতাকে পেটালেন ইউএনও, থামালেন এসিল্যান্ড
  • ১২ আগস্ট ২০২৬
বস্ত্র অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে ৪২ পদে চাকরি, আবেদন ৬ সেপ্ট…
  • ১২ আগস্ট ২০২৬