বেতন বাড়ল ইবতেদায়ি শিক্ষকদের

১৪ আগস্ট ২০২৪, ০৭:২২ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৯ AM

অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার প্রধান শিক্ষক এবং সহকারী ও জুনিয়র শিক্ষকদের মাসিক অনুদান (এমপিও) বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ইবতেদায়ি প্রধানদের বেতন ২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িযে ৩ হাজার ৫০০ টাকা এবং  সহকারী ও জুনিয়র শিক্ষকদের বেতন ২ হাজার ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৩০০ টাকা করা হয়েছে। শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়ে ব্যবস্থা নিতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরকে বলা হয়েছে।  

বুধবার (১৪ আগস্ট) মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) সিনিয়র সহকারী সচিব সৈয়দ আসগর আলী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, অনুদানভুক্ত ১ হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার প্রধান শিক্ষকের মাসিক অনুদান ২ হাজার ৫০০ টাকা থেকে বৃদ্ধি করে ৩ হাজার ৫০০ টাকা এবং সহকারী ও জুনিয়র শিক্ষকের মাসিক অনুদান ২ হাজার ৩০০ টাকা থেকে বৃদ্ধি করে তিন হাজার ৩০০ টাকা শর্তসাপেক্ষে উন্নীতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো।

এতে আরো বলা হয়, শুধু কর্মরত শিক্ষকদেরকে এ অনুদান দিতে হবে এবং এ অনুদান দিতে সরকারের যাবতীয় আর্থিক বিধি-বিধান অনুসরণ করতে হবে।

‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তিতে আবেদন প্রায় ১০ লাখ, ফল ১৬ সেপ্টেম্বর
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9