মাদ্রাসার শিক্ষার্থীরা আজ কোনো দিকে পিছিয়ে নেই: শিক্ষামন্ত্রী

২৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৯ PM
সিলেটের গোলাপগঞ্জে শিক্ষামন্ত্রী মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন

সিলেটের গোলাপগঞ্জে শিক্ষামন্ত্রী মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন © সংগৃহীত

‘মাদ্রাসায় পড়ালেখা করা শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। মাদ্রাসায় পড়ালেখা করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন তারা। সরকারও মাদ্রাসা শিক্ষার প্রতি খুবই আন্তরিক। মাদ্রাসার শিক্ষার্থীরাও আজ কোনো দিকে পিছিয়ে নেই।’

সোমবার বিকেলে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাংলা আরাবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ মন্তব্য করেন।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মিজানুর রহমান মিজানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বদরুল ইসলাম সুয়েব, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, বাদেপাশা ইউনিয়ন গোলাপগলঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, মাদ্রাসা সুপার মাওলানা কামাল আহমদ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলী, আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ, ইউপি সদস্য ললাই মিয়া প্রমুখ।

শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধ…
  • ০৭ নভেম্বর ২০২৬
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতার আয়োজন করছে উইকিস্কলার, রেজ…
  • ০৭ নভেম্বর ২০২৬
ডাবল সেঞ্চুরি পেতে হৃদয়ে ভরসা তাসকিন, সাদমানের বদলে কেউ ব্য…
  • ০৭ নভেম্বর ২০২৬
সবার ওপরে পরিমনি, আছেন মেহজাবিনও—শীর্ষ দশে কারা
  • ০৭ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950