মাদ্রাসা শিক্ষকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

২৮ জুন ২০১৮, ০৮:০০ PM

টাঙ্গাইলের কালিহাতীতে পুকুর থেকে আনিসুর রহমান নামের এক মাদ্রাসা শিক্ষকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার সন্ধ্যায় তার নিজ বাড়ির সামনের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গত বুধবার রাত থেকে তিনি  নিখোঁজ ছিলেন।

পরিবার ও পুলিশ জানা যায়, আনিসুর রহমান উপজেলার গোহালিয়াবাড়ী মাদ্রাসায় শিক্ষকতা করতেন। তিনি জেলা পরিষদের সদস্য অাওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার লিয়াকত আলীর ছোট ভাই। গত বুধবার রাত থেকে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে অাজ সন্ধ্যার দিকে স্থানীয় যুবকরা খেলাধুলা শেষে পুকুরে গোসল করতে গেলে তাদের পায়ে একটি বস্তা সাদৃশ্য কিছু অাটকে যায়। পরে ওই বস্তা সাদৃশ্য বস্তুটি পানি থেকে উপরে উঠানো হলে অানিসুর রহমানের মরদেহটি ভেসে উঠে। সেসময় তার দুই হাত ও দুই পা বাঁধা এবং পেটের সাথে ইট ভর্তি একটি বস্তা শক্ত দড়ি দিয়ে বাঁধা ছিল।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬