বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ক্রিকেটাররা কী বলেছেন প্রশ্নে যা বললেন উপদেষ্টা

২২ জানুয়ারি ২০২৬, ০৫:৫১ PM , আপডেট: ২২ জানুয়ারি ২০২৬, ০৬:০০ PM
আসিফ নজরুল

আসিফ নজরুল © সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ অংশগ্রহণ ইস্যুতে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। যেখানে বিশ্বকাপ খেলা প্রসঙ্গে নিজেদের মতামত জানিয়েছেন ক্রিকেটাররা। তবে বিশ্বকাপ প্রসঙ্গে ক্রিকেটারদের কী প্রত্যাশা তা খোলাসা করেননি ক্রীড়া উপদেষ্টা। তার দাবি, এটি গোপনীয় বিষয়। 

ক্রিকেটারদের সঙ্গে মিটিং শেষে আসিফ নজরুল বলেন, ‘আমি স্পষ্ট করে জানিয়ে দিই, নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে বিশ্বকাপে না খেলা, এটা সরকারের সিদ্ধান্ত। কোনো  একটা দেশের মানুষ অন্য দেশে গেলে নিরাপত্তা ঝুঁকি আছে কিনা, এটা সরকার বিবেচনা করে দেখে। অন্য কারোর এটা বিবেচনার সুযোগ নেই।’

বিশ্বকাপে না খেললে দেশের ক্রিকেটের ক্ষতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘ভারতে গিয়ে বিশ্বকাপে খেললে বাংলাদেশের কী ক্ষতি হবে, সেটাও বিবেচনা করা উচিত। মাথানত করে, নিজের দেশের মানুষকে নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে, এই আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা না করে, নির্ঘাত ঝুঁকির মধ্যে শুধু খেলোয়াড় নয়, দর্শক-সাংবাদিকদের ঠেলে দিলে কী ক্ষতি হতে পারে সেটাও বিবেচনায় নেওয়া উচিত।’ 

বৈঠকে ক্রিকেটাররা কী বলেছেন, এমন প্রশ্নে আসিফ নজরুল বলেন, ‘ক্রিকেটারদের সঙ্গে যে কথা হয়েছে, সেটা ব্যক্তিগত ব্যাপার। তাদের কোনো কথা আমি সাংবাদিকদের বলবো না। তারা বললে বলতে পারে। আমাদের বৈঠকের উদ্দেশ্য ছিল, কেন সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, সেটা তাদের বুঝিয়ে বলা। আমার মনে হয়েছে, তারা বুঝতে পেরেছে। তারা বৈঠকে কী কী বলেছে, সেটা বলার অধিকার আমার নেই।’   

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬