শতভাগ ফেল করা ৫ মাদরাসার এমপিও বাতিল

২৭ জুন ২০১৮, ০৭:২৯ PM

দাখিল পরীক্ষায় কোন শিক্ষার্থীই পাস করতে পারেনি- এমন পাঁচটি মাদরাসার এমপিও সাময়িক বাতিল করেছে সরকার।  শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সহকারী সচিব মো. আবদুল খালেকের সাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, শতভাগ শূন্য পাস করা পাঁচ মাদরাসার স্বীকৃতি ও এমপিও সাময়িকভাবে বাতিল করা হল।  মাদরাসাগুলো হচ্ছে- ঝালকাঠির সদর উপজেলার মোকাররমপুর দরবার শরীফ দাখিল মাদরাসা ও নলছিটির দক্ষিণ খাওক্ষির মেহেদিয়া দাখিল মাদরাসা, কুমিল্লার সদর উপজেলার শাহে মদিনা হরমুজের নেছা আমতলী দাখিল মাদরাসা ও বরুড়া উপজেলার আগানগর ইসলামিয়া দাখিল মাদরাসা এবং ভোলা চরফ্যাশন উপজেলার দক্ষিণ ওসমানগঞ্জ মোজাফফরিয়া দাখিল মাদরাসা।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ সূত্র জানায়, ২০১৭ সালের দাখিল পরীক্ষায় শূন্য পাস করা পাঁচটি মাদরাসার একাডেমিক স্বীকৃতি বাতিল করেছে মাদরাসা শিক্ষা বোর্ড। এরপর মাদরাসা শিক্ষা অধিদফতর সেসব শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও বন্ধের সুাপারিশ করে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে চিঠি দেয়। মাদরাসা শিক্ষা বোর্ডের সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। 

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬