মাদ্রাসায় পাসের হার কমলেও জিপিএ ৫ বেড়েছে

০৬ জুন ২০১৮, ০৫:৪৫ PM

গত বছরের চেয়ে এবার মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। এবার মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৮৯ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭৬ দশমিক ২০ শতাংশ। অন্যদিকে এবার মাদ্রাসা বোর্ডে তিন হাজার ৩৭১ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর পেয়েছিল দুই হাজার ৬১০ জন।

রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ১০ বোর্ডের ফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় শিক্ষামন্ত্রী জানান, মাদ্রাসা বোর্ডে দুই লাখ ৮৬ হাজার ২০৬ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাসের হার ৭০ দশমিক ৮৯ শতাংশ। তবে পাসের হার কমলেও এবার এই বোর্ড জিপিএ-৫প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

গত ছয় বছরের মধ্যে এবারই পাসের হার সবচেয়ে বেশি কমেছে। অন্য বছরগুলোর তুলনায় গত বছরও পাসের হার কমছিল। এ ছাড়া ২০১৬ সালে মাদ্রাসা বোর্ডে পাসের হার ছিল ৮৮ দশমিক ২২ শতাংশ। ২০১৫ সালের ছিল ৯০ দশমিক ২ শতাংশ, ২০১৪ সালে ছিল ৮৯ দশমিক ২৫ শতাংশ, ২০১৩ সালে ছিল ৮৯ দশমিক ১৩ এবং ২০১২ সালে এই হার ছিল ৮৮ দশমিক ৪৭ শতাংশ।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬