শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী, নতুন এমপি হবেন কে?

৩০ জুন ২০২৬, ১১:৪৬ AM
অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল ও বিএনপির বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরী

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল ও বিএনপির বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরী © টিডিসি সম্পাদিত

চট্টগ্রাম-৪ আসন থেকে বিএনপির বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে আপিল বিভাগ। এর ফলে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলেও সংসদ সদস্য হিসেবে তিনি শপথ নিতে পারবেন না। ঋণখেলাপি হওয়ায় তার বিরুদ্ধে এ রায় দেওয়া হয়েছে। এখন আসনটিতে নতুন নির্বাচন হবে, নাকি দ্বিতীয় হওয়া প্রার্থী শপথ নেবেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, ‘আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় না দেখে কনসিকোয়েন্স কী হবে, তা বলা উচিত হবে না। আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, যিনি নির্বাচিত হয়েছেন তিনি আইনি প্রক্রিয়ার কারণে জনগণের মতামতের পূর্ণাঙ্গ প্রতিফলন হয়নি। আমি প্রত্যাশা করি, জনগণ ফের তাদের মতামত প্রকাশ করার সুযোগ পাবেন।’

মঙ্গলবার (৩০ জুন) সকালে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুহুল কুদ্দুস কাজল বলেন, এ রায়ের ফলে আসলাম চৌধুরীর বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলেও সেটি আর থাকলো না। আদালত যেহেতু সংক্ষিপ্ত আদেশ দিয়েছেন, কিছু কনসিকুয়েন্সিয়াল অর্ডার থাকতে পারে। পূর্ণাঙ্গ রায়ে বাকি বিষয়গুলো আসবে। অপেক্ষা করা আর ছাড়া উপায় নেই। আসলাম চৌধুরীর আইনজীবীরা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন।’

আরও পড়ুন: বিএনপির সেই প্রার্থীর প্রার্থিতা বাতিলই থাকছে, এমপি হিসেবে নিতে পারবেন না শপথ

মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। নির্বাচনের আগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ এলে আপিল শুনানির শেষ দিন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।

এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট হলে হাইকোর্টের আদেশে তার প্রার্থিতা বহাল থাকে। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ এনে লিভ টু আপিল করেন জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকী।

লিভ টু আপিল মঞ্জুর করে গত ৩ ফেব্রুয়ারি আদেশ দেন আপিল বিভাগ। এতে বলা হয়, আসলাম চৌধুরী নির্বাচনে প্রার্থী হিসেবে সফল হলেও আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল স্থগিত থাকবে।

কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপে হাবিপ্রবি: নেতৃত্বে অনিমেষ ও ন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছিটকিনি লাগানো কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পায়ে হেঁটে হজের স্বপ্ন নিয়ে নাটোর থেকে বেনাপোলে দুলাল, ভিসা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র থেকে সোনা সরাচ্ছে ইউরোপের দেশগুলো, নেপথ্যে কী?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬