আপিল নিষ্পত্তির আগে ‘বিজয়ী’ নন বিএনপির দুই প্রার্থী

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৩ PM
সরওয়ার আলম ও আসলাম চৌধুরী

সরওয়ার আলম ও আসলাম চৌধুরী © সংগৃহীত ও সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে বিএনপির সরওয়ার আলমগীর ও চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে বিএনপির আসলাম চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তবে অর্থঋণ মামলায় হাইকোর্টে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের বিজয়ী হিসেবে গেজেটভুক্ত করা হবে না বলে জানা গেছে।

তবে উভয়ে জানিয়েছেন, রবিবার হাইকোর্টের কার্যক্রম চালু হলে আপিল নিষ্পত্তির বিষয়টি সুরাহা হবে বলে আশা করছেন তারা।

নির্বাচনে এ পর্যন্ত ২৯৯ আসনের চূড়ান্ত ফল করা হয়েছে। ফলাফলে দেখা গেছে, বিএনপি ২১৩, জামায়াত ৬৮, এনসিপি ৫, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১, গণঅধিকার পরিষদ ১, জাতীয় পার্টি (বিজেপি) ১, বাংলাদেশ খেলাফত মজলিস ১, গণসংহতি আন্দোলন ১ ও স্বতন্ত্র ৭ জন প্রার্থী বিজয়ী হয়েছেন।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬