বাবাকে হারালেন শিল্পী আতিফ আসলাম

১২ আগস্ট ২০২৫, ০৮:২৮ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০২:২৭ PM
সংগীতশিল্পী আতিফ আসলামের বাবা মুহাম্মদ আসলাম মারা গেছেন

সংগীতশিল্পী আতিফ আসলামের বাবা মুহাম্মদ আসলাম মারা গেছেন © সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের বাবা মুহাম্মদ আসলাম আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার (১২ আগস্ট) লাহোরে ৭৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পারিবারিক সূত্র জানিয়েছে, মৃত্যুর সময় স্ত্রী, সন্তান ও ঘনিষ্ঠজনরা পাশে ছিলেন।

আতিফ আসলামের বাবার মৃত্যুতে পাকিস্তানের সংগীতজগতে শোকের ছায়া নেমে এসেছে। ভক্তরা সামাজিক মাধ্যমে লিখছেন, আতিফের জীবনের সবচেয়ে বড় প্রেরণার মানুষ চলে গেলেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানসহ বিশ্বের নানা প্রান্ত থেকে শিল্পী, শোবিজ তারকা ও লাখো ভক্ত শোক প্রকাশ করেছেন। অনেকেই এই কঠিন সময়ে আতিফ আসলামের প্রতি সমবেদনা ও সহানুভূতি জানিয়েছেন।

আতিফ আসলাম ১৯৮৩ সালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে জন্মগ্রহণ করেন। ২০০০ সালের শুরুর দিকে ব্যান্ড ‘জাল’-এর হয়ে গান গাওয়ার মাধ্যমে সংগীতজগতে যাত্রা শুরু করেন তিনি। প্রথম অ্যালবাম জল পরি প্রকাশের পরই তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান। পরবর্তীতে বলিউডের একাধিক চলচ্চিত্রে প্লেব্যাক করে ভারতীয় উপমহাদেশের অন্যতম সফল গায়ক হিসেবে পরিচিতি পান।

উর্দুর পাশাপাশি আতিফ আসলাম হিন্দি, বাংলা ও পাঞ্জাবিসহ একাধিক ভাষায় গান গেয়েছেন। সংগীতে অবদানের জন্য তিনি তমঘা-ই-ইমতিয়াজ, লাক্স স্টাইল অ্যাওয়ার্ডসসহ একাধিক সম্মাননা পেয়েছেন। অভিনয়েও হাতেখড়ি হয় তার, পাকিস্তানি চলচ্চিত্র বোল–এ তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। ২০১৯ সালে ফোর্বস এশিয়া–এর ১০০ তারকার তালিকায় স্থান পান তিনি।

সূত্র: পাকিস্তান অবজারভার

নিউইয়র্কের রাস্তায় ববি হাজ্জাজকে ‘টেরোরিস্ট’ বলে কটূক্তি, ভ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে বাদ, ঢাবিতে সরকারকে লাল কার্ড
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেএসডির মানববন্ধন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যসেবা উন্নত না হলে প্রকৃত সমৃদ্ধি সম্ভব নয়: রিজভী
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
১২ শতাধিক প্রার্থী নিয়োগপত্র পাননি, ঢাবিতে আন্দোলনে নামছেন …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬