আরও ২ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ হাইকোর্টের

০৯ মার্চ ২০২৬, ০১:৫২ PM
হাইকোর্ট

হাইকোর্ট © সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ খতিয়ে দেখতে কুমিল্লা-১১ ও ময়মনসিংহ-২ আসনের ব্যালট পেপার এবং রেজাল্ট শিটসহ সকল নির্বাচনী সরঞ্জাম সরকারি হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৯ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক নির্বাচনী ট্রাইব্যুনাল এই আদেশ প্রদান করেন।

আদালতে সংশ্লিষ্ট আসনের বিএনপি প্রার্থীদের পক্ষে শুনানি করেন দলটির আইনজীবীরা। কুমিল্লা-১১ আসনের বিষয়ে শুনানিতে তারা অভিযোগ করেন, ওই আসনে ব্যাপক ভোট কারচুপি হয়েছে। সেখানে বিজয়ী জামায়াত প্রার্থী আবদুল্লাহ মোহাম্মদ তাহের অস্বাভাবিক সংখ্যক ভোট পেয়েছেন বলে ট্রাইব্যুনালে দাবি করা হয়।

শুনানিকালে বিএনপির আইনজীবীরা বেশ কিছু দালিলিক তথ্য-প্রমাণ আদালতের সামনে উপস্থাপন করেন। তারা অভিযোগ তোলেন, ভোটকেন্দ্রগুলোতে বিএনপির প্রার্থীদের বৈধ এজেন্টদের নামের তালিকায় অন্য দলের এজেন্টদের দিয়ে রেজাল্ট শিটে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়েছে। এভাবে ভুয়া স্বাক্ষর ব্যবহার করে নির্বাচনের ফলাফল তৈরি করা হয়েছে বলে দাবি করেন তারা।

উভয় পক্ষের প্রাথমিক শুনানি ও দালিলিক প্রমাণ বিবেচনা করে আদালত ওই দুই আসনের সকল ব্যালট পেপার এবং রেজাল্ট শিট পরবর্তী আদেশের জন্য নিরাপদ হেফাজতে রাখার নির্দেশ দেন। এই আদেশের ফলে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তাদের এসব নির্বাচনী নথি অত্যন্ত সতর্কতার সাথে সংরক্ষণ করতে হবে।

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬