জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী ২ দিনের রিমান্ডে

০৫ জানুয়ারি ২০২৬, ১২:৪৩ PM , আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬, ০১:০০ PM
গ্রেপ্তার তাহরিমা জান্নাত সুরভী

গ্রেপ্তার তাহরিমা জান্নাত সুরভী © সংগৃহীত

ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। সংশ্লিষ্ট মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর আবেদনের পর এ সিদ্ধান্ত আসে। 

সোমবার (৫ জানুয়ারি) সুরভীর আইনজীবী রাশেদ খান দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

গত ২৫ ডিসেম্বর গাজীপুরের নিজ বাসা থেকে গ্রেপ্তার হন তাহরিমা জামান সুরভী। এরপরই পুলিশ সূত্রে বিভিন্ন সংবাদমাধ্যমে লেখা হয়, ‘সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলনসংক্রান্ত মামলায় জড়ানোর ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা আদায় করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। তদন্তে উঠে আসে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া তাহরিমা জামান সুরভীই ওই চক্রের মূল নেতৃত্বে ছিলেন। এই চক্রটি ইতোমধ্যে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকা আদায় করেছে।’

ওই সময়ে মামলার বিবরণের সূত্র দিয়ে গণমাধ্যমে আরও বলা হয়, ‘গত বছরের জুলাই–আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে অর্থ আদায় করা হয়। আসামি বানানো, পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের ভয় দেখানোর পাশাপাশি ‘মীমাংসা’ করে দেওয়ার প্রলোভনে চক্রটি বিপুল অঙ্কের টাকা দাবি করে এবং আদায় করে নেয়।’

তবে মামলার বিবরণে দেখা গেছে ভিন্ন চিত্র। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনগুলোর সঙ্গে মামলার বাদীর দাখিলকৃত এজাহারের মিল পাওয়া যায়নি। ২০২৫ সালের ২৬ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানায় মামলাটি করা হয়। ৩৪২, ৩২৩, ৩৮৫, ৩৮৬, ৩৭৯ ও ৫০৬ ধারায় মামলাটি রুজু করে পুলিশ।

ফোনের স্টোরেজ কি দ্রুত শেষ হয়ে যাচ্ছে, দুই উপায়ে খালি করুন …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকের থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি কোনো বৈধতা ন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে ২ কোটি টাকায় নির্মিত খেলার মাঠে খেলতে পারেন না …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই কনের ভাই-বোন-মামা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু হলে কী খাবেন, আর কী খাবেন না
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9