‘অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় চাঁদাবাজির মামলায় ফাঁসানো হয় সুরভীকে’

০৪ জানুয়ারি ২০২৬, ০৪:৩৯ PM
ভুক্তভোগী তাহরিমা জামান সুরভী ও সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয় এবং মঈনুল ইসলাম (ইনসেটে)

ভুক্তভোগী তাহরিমা জামান সুরভী ও সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয় এবং মঈনুল ইসলাম (ইনসেটে) © সংগৃহীত ও সম্পাদিত

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা তাহরিমা জামান সুরভীকে ৫০ কোটি টাকা চাঁদাবাজির মামলার ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম। আজ রবিবার (৪ জানুয়ারি) বেলা ২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন তথ্য জানিয়েছেন তিনি।

ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে গত ২৪ ডিসেম্বর গাজীপুরের টঙ্গীতে নিজ বাসা থেকে তুলে নেয় পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে মামলাটি করেছিলেন জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া রিপোর্টার সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয়। বিপুল পরিমাণ চাঁদাবাজির অভিযোগের কারণে প্রথমে বিষয়টি নিয়ে কেউ মুখ খুলতে না চাইলেও ধীরে ধীরে বের হতে থাকে ঘটনার প্রকৃত চিত্র। এ নিয়ে মুখ খুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও।

রবিবার ফেসবুক পোস্টে বৈষম্যবিরোধী নেতা মঈনুল ইসলাম লিখেছেন, ‘জুলাই বিপ্লবের ফ্রন্টলাইনার সুরভীর মামলার আইনজীবীর সঙ্গে কথা বলে যে তথ্যগুলো জানলাম, তা অত্যন্ত উদ্বেগজনক। মামলার বাদি সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে একটি ছবি দেখিয়ে নিজেকে তাঁর ‘সন্তানতুল্য’ ও অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচয় দেন। এই পরিচয়ের সূত্র ধরে তিনি তাহরিমা জামান সুরভীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন। সুরভী বিভিন্ন প্রোগ্রামে ভোকাল ভূমিকা রাখতেন, এই সূত্রে তাঁর সঙ্গে যোগাযোগ মেইনটেইন করেন।’

আরও পড়ুন: যেসব অভিযোগে গ্রেপ্তার হলেন সেই ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা

তিনি লেখেন, ‘এক পর্যায়ে নাঈমুর রহমান দুর্জয় সুরভীকে কুপ্রস্তাব দেন এবং কক্সবাজার যাওয়ার অফার দেন। সুরভী তা ডিনাই করে এবং বিষয়টি ফেসবুকে প্রকাশ করে প্রতিবাদ জানায়। এতে নাঈমুর রহমান দুর্জয়ের ইগোতে আঘাত লাগে। পরবর্তীতে গাজীপুরে হাদি ভাইয়ের (শরিফ ওসমান হাদি) হত্যার বিচারের দাবিতে আয়োজিত একটি কর্মসূচিতে সুরভী ওই সাংবাদিককে দেখতে পেয়ে ভুয়া স্লোগান দেয়। এর জের ধরে ওই সাংবাদিক সংঘবদ্ধভাবে মিডিয়া ট্রায়াল চালিয়ে সুরভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকা চাঁদাবাজির ভুয়া সংবাদ প্রকাশ করান, যা মামলাতেও উল্লেখ নেই।’

মঈনুল আরও লিখেছেন, ‘যেহেতু সুরভী গণহত্যাকারী লীগের বিরুদ্ধে ভোকাল ছিল, তাই কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই আওয়ামি প্রশাসন তাঁকে গ্রেপ্তার করে। আমরা স্পষ্টভাবে সুরভীর পাশে আছি। অবিলম্বে সুরভীর নিঃশর্ত মুক্তি দিতে হবে। জুলাই বিপ্লবীদের গায়ে কোনো ফুলের টোকাও আমরা মেনে নেব না।’

ফোনের স্টোরেজ কি দ্রুত শেষ হয়ে যাচ্ছে, দুই উপায়ে খালি করুন …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকের থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি কোনো বৈধতা ন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে ২ কোটি টাকায় নির্মিত খেলার মাঠে খেলতে পারেন না …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই কনের ভাই-বোন-মামা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু হলে কী খাবেন, আর কী খাবেন না
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9