মাত্র ১০০ টাকায় নেওয়া যাবে চাকরির প্রস্তুতি

২৩ আগস্ট ২০২৫, ১০:৫৯ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ AM
উদ্বোধনী অনুষ্ঠান

উদ্বোধনী অনুষ্ঠান © জনসংযোগ

চাকরির প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি কিংবা দক্ষতা বিষয়ে কোর্স করা যাবে মাত্র ১০০ টাকায়। অবিশ্বাস্য মনে হলেও এমন উদ্যোগ গ্রহণ করেছে ‘১০০ টাকায় শিক্ষা’ নামে একটি ই-লার্নিং প্ল্যাটফর্ম। আজ শনিবার (২৩ আগস্ট) জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এমন উদ্যোগের ঘোষণা দেন প্ল্যাটফর্মটির উদ্যোক্তা আমিরুল মোমেনীন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আবছার কামাল এমন উদ্যোগকে সহযোগিতা করতে সরকারি বেসরকারি পর্যায়ের সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে তরুণদের এমন উদ্যোগ শত হতাশার মাঝেও আমাদেরকে আশার আলো দেখায়।

বিশেষ অতিথির বক্তব্যে ব্র্যাকের সহযোগী পরিচালক জনাব শরিফুল হাসান বলেন, মূল্যবোধ শিক্ষার মাধ্যমে মানবিক মানুষ গড়ে তোলার ক্ষেত্রেও এ প্ল্যাটফর্মকে কাজ করতে হবে। ১০০ টাকায় শিক্ষা’র মাধ্যমে লক্ষ্য লক্ষ্য শিক্ষার্থী উপকৃত হবেন বলে তিনি মন্তব্য করেন।

 

উল্লেখ্য, এটি একটি অবাণিজ্যিক ডিজিটাল শিক্ষা মাধ্যম হিসেবে কার্যক্রম পরিচালনা করবে এবং www.100tkedu.org-তে লগইন করে প্রয়োজনীয় কোর্স করা যাবে বলে জানা যায়।

ট্যাগ: চাকরি
ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে গণভোটের রায় বাস্তবায়নের দাবি এগ্রিকা…
  • ২১ নভেম্বর ২০২৬
আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬