পরিকল্পনা মন্ত্রণালয়ে ইন্টার্নশিপের সুযোগ, পদ ১০, থাকছে মাসিক ভাতা

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৯ PM
তিন মাস মেয়াদি ইন্টার্নশিপের আবেদন চলছে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে

তিন মাস মেয়াদি ইন্টার্নশিপের আবেদন চলছে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে © সংগৃহীত

তিন মাস মেয়াদি ইন্টার্নশিপের জন্য আবেদনপত্র আহ্বান করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ। মোট ১০ জন ইন্টার্ন নিয়োগে ২৮ জানুয়ারি প্রকাশ করা হয়েছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ (পরিকল্পনা মন্ত্রণালয়);

ইন্টার্নের সংখ্যা: ১০টি;

মাসিক ভাতা: ১০,০০০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*পরিসংখ্যাং/গণিত/ফিন্যান্স/হিসাববিজ্ঞান/ব্যবস্থানপনা/অর্থনীতি/সমাজবিজ্ঞান/ব্যবসায় প্রশাসন/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা, সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর কিংবা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*স্নাতক বা স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অথবা, বর্ণিত পরীক্ষায় অবতীর্ণ (অ্যাপিয়ার্ড) হতে হবে। অবতীর্ণ প্রার্থীকে পরীক্ষায় অবতীর্ণ মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে;

*ইন্টার্নশিপ নীতিমালা ২০২৩ অনুযায়ী একজন প্রার্থী শুধু একবার সরকারি ইন্টার্নশিপ করতে পারবেন;

আরও পড়ুন: সড়ক ও জনপথ অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৮৮, আবেদন এইচএসসি-এসএসসি পাসেই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম ডাউনলোড করে তা পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় ই-মেইল পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;

আবেদনপত্র পাঠানোর ঠিকানা—

[email protected] ঠিকানায় আবেদনপত্র ই-মেইল করতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9