শেরপুরে সংঘর্ষে জামায়াত নেতা নিহত, বিচারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

২৯ জানুয়ারি ২০২৬, ০১:৫১ PM
ক্যাম্পাসের বিক্ষোভ মিছিল করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা

ক্যাম্পাসের বিক্ষোভ মিছিল করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা © টিডিসি

শেরপুরে দুই পক্ষের সংঘর্ষে জামায়াত নেতা নিহতের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক  প্রদক্ষিণ করে গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ হয়। পরে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা হত্যার প্রতিবাদে বক্তব্য দেন।

এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন ‘প্ল্যান প্ল্যান কোন প্ল্যান, মানুষ মারার মাস্টার প্ল্যান’, ‘আবু সাইদ, মুগ্ধ—শেষ হয়নি যুদ্ধ, ইনকিলাব, ইনকিলাব—জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘চাঁদাবাজের কালো হাত গুঁড়িয়ে দাও, আমার ভাই শহীদ কেন, খুনি তারেক জবাব দে’, ‘তারেক তোমার অনেক গুণ, আমার ভাইয়ের করো খুন’।

সমাবেশে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মনিরুল ইসলাম বলেন, “গতকাল শেরপুরে যে হত্যাকাণ্ড ঘটেছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একদিকে তারা সুশাসনের কথা বলছে, অন্যদিকে নির্বাচনী পরিবেশে বাধা সৃষ্টি করছে। তারা বলছে ‘আই হ্যাভ এ প্ল্যান’, কিন্তু বাস্তবে তারা মানুষ খুন করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই সব ধরনের হত্যার রাজনীতি বন্ধ করতে হবে।”

জাতীয় ছাত্রশক্তি বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ বেলাল বলেন, ‘৫ আগস্টের পর আমরা বিএনপিকে সবচেয়ে মজলুম মনে করেছিলাম। আমরা আশা করেছিলাম তাদের হাত ধরে এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, যেখানে কোনো নির্যাতন থাকবে না। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। আমরা বলতে চাই বিএনপিকে এখানেই থামতে হবে। তারেক রহমান কী প্ল্যান নিয়ে আসছেন আমরা জানি না, তবে যদি সেই প্ল্যান মানুষ খুনের হয়, তাহলে সেই পথ থেকে সরে আসুন। ৫ আগস্ট আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছিলাম, এবার যদি আবার নামতে বাধ্য হই, তাহলে আপনার অবস্থান হবে লন্ডনে।’

জামানত ছাড়াই ১০ লাখ টাকা ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, কারা পা…
  • ১২ নভেম্বর ২০২৬
দুই মিনিট চেষ্টার পর থামলেন হান্নান মাসউদ
  • ১২ নভেম্বর ২০২৬
তরুণ কলাম লেখক ফোরাম চবি শাখার সভাপতি-সম্পাদক আজীবন বহিষ্কা…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে তুরস্কে আওয়ামী লীগ নেতা, বিএনপি…
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় আরও ২০ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১২ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ দায় স্বীকার করেছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তাদে…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950