উচ্ছ্বাস আর হাসিতে মুখর ‘দ্যা ক্যাফে ডিবেট ২০২৫’, ব্যাচ ২৪-এর দুর্দান্ত সূচনা আইইউটিডিএসে

১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ PM
দ্যা ক্যাফে ডিবেট ২০২৫-এ ব্যাচ ২৪-এর নবীনরা অংশ নেন

দ্যা ক্যাফে ডিবেট ২০২৫-এ ব্যাচ ২৪-এর নবীনরা অংশ নেন © টিডিসি

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি ডিবেটিং সোসাইটি (আইইউটিডিএস) তাদের নতুন ব্যাচকে নিয়ে জমকালোভাবে আয়োজন করেছে ‘দ্যা ক্যাফে ডিবেট ২০২৫’, যেখানে ব্যাচ ২৪-এর নবীনরা অংশ নিয়ে তৈরি করেছে প্রাণবন্ত, হাসিখুশি এবং স্মরণীয় এক সন্ধ্যা।

হাস্যকর যুক্তিতর্ক থেকে শুরু করে বন্ধুসুলভ মজা আর অনবরত হাসির ঢেউ পুরো অনুষ্ঠানজুড়ে ছিল এক স্বতঃস্ফূর্ত উদ্দীপনা। অংশগ্রহণকারীরা শুধু বিতর্কই করেননি বরং তৈরি করেছেন অসংখ্য ছবি তোলা মুহূর্ত এবং আনন্দঘন স্মৃতি যা নতুন ব্যাচের সাথে আইইউটিডিএস এর যাত্রাকে আরও রঙিন করেছে।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নুহা মিজান সাজিবা, কাজী ওয়াসিকুর রহমান, মাশরুর কবির নাফিস, ফারহানা নিশাত পুষ্প, আরা রহমা এবং রায়হানা বিনতে আশিক। পুরো অনুষ্ঠান জুড়ে তাদের প্রাণবন্ত উপস্থাপনা ও দক্ষ সঞ্চালনা দর্শকদের মন জয় করে নেয়।

হাস্যরসাত্মক যুক্তিতর্ক, পরস্পরের সাথে মজার তর্কবিতর্ক এবং অসংখ্য হাসির মুহূর্তে অনুষ্ঠান ছিল সরগরম। এক পর্যায়ে শুরু হয় ডিপার্টমেন্টাল ডিবেট, যেখানে প্রতিটি বিভাগ থেকে একজন করে শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়।
কিন্তু অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল বহুল প্রতীক্ষিত বিতর্ক

‘ইন্ট্রা-ডিপার্টমেন্ট প্রেম বনাম ইন্টার-ডিপার্টমেন্ট প্রেম’
এই সেশনটিতে শিক্ষার্থীদের হাসি, হইহুল্লোড়, বুদ্ধিদীপ্ত যুক্তি এবং অফুরন্ত আনন্দ মিলেমিশে তৈরি হয় এক দারুণ পরিবেশ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, যারা উপস্থিত হয়েছেন, তারা অনুষ্ঠানটিকে এক নতুন স্তরে নিয়ে গেছেন। ব্যাচ ২৪ সত্যিই আগুন ধরিয়ে দিয়েছে। তাদের এনার্জি ছিল অসাধারণ।

আইইউটিডিএস জানিয়েছে, এটি কেবল শুরু। শিগগিরই আসছে আরও উত্তেজনাপূর্ণ ডিবেট সেশন, ‘শুগার-রাশ’ ধরনের মজার কার্যক্রম এবং স্মরণীয় আড্ডা, যা ব্যাচ ২৪-এর আইইউটিডিএস যাত্রাকে আরও রোমাঞ্চকর করে তুলবে।

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিইউবিটির ৯ উদ্ভাবনী প্রকল্প
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ অ্যাসিস্ট্যান্ট শেফ নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ৩০ সেপ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী সম্মেলনে এফএইচ হল প্রভোস্টের অপসার…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিইউবিটিতে ‘দ্য নেক্সট কম্পিউটিং এরা’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিকল্প ভেন্যুতে নবীনবরণ কনসার্ট করল ব্রাহ্মণবাড়িয়া সরকারি ক…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সেজে ফেক আইডি খুলে একাধিক ছাত্রীর …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9