তিতুমীর কলেজ শিক্ষার্থীকে মারধর, একতা পরিবহনের ৬ বাস আটক

০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৬ PM
একতা পরিবহনের ছয় বাস আটক

একতা পরিবহনের ছয় বাস আটক © টিডিসি ফটো

সরকারি তিতুমীর কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিফাত হাসানকে মারধরের ঘটনায় একতা পরিবহনের ছয়টি বাস আটক করেছে কলেজের একদল শিক্ষার্থী। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বাসগুলো আটক করে কলেজ মাঠে রেখেছেন শিক্ষার্থীরা। 

মারধরের শিকার রিফাত হাসান জানান, আমি পড়াশোনার পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক সহকারী হিসেবে কাজ করি। রবিবার সকালে আমার ডিউটি ছিল মহাখালী বাস টার্মিনালের প্রবেশপথে, স্বাধীন বাংলা পাম্পের সামনে। সকাল ৯টার দিকে একতা পরিবহনের একটি বাস সিরিয়াল ভেঙে টার্মিনালে প্রবেশের চেষ্টা করলে সড়কে জট সৃষ্টি হয়।

এ সময় আমি বাধা দিলে বাসের স্টাফরা আমার ওপর চড়াও হয়। এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে তারা আমাকে কয়েক দফা মারধর করে। পরে সহকর্মীরা আমাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে পরে  মহাখালী ট্রাফিক জোনের সহকারী কমিশনারের কাছে নেওয়া হয়। এ সময় বাস টার্মিনালের শ্রমিক নেতারাও আমাকে পুনরায় মারার হুমকি দেয়।

এদিকে বিষয়টি সমাধানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমেদ সাথে বাস মালিক পক্ষ এবং শ্রমিক নেতারা আলোচনায় বসেছেন। 

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬