নোয়াখালী সদরে শ্রেষ্ঠ অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ হারুন

২৩ মার্চ ২০১৯, ০৫:০৫ PM
অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ হারুন, নোয়াখালী ভুলুয়া ডিগ্রি কলেজ।

অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ হারুন, নোয়াখালী ভুলুয়া ডিগ্রি কলেজ। © টিডিসি ফটো

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ উপলক্ষে উপজেলা পর্যায়ে নোয়াখালী সদর উপজেলার ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান’ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সদর উপজেলার শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষ মনোনীত হন নোয়াখালী সেনাবাগের কৃতী সন্তান ভুলুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ হারুন।

অধ্যক্ষ আবু জাফর ২০০১ সালে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক ছিলেন। ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে নোয়াখালী সদর উপজেলার এবং ২০১৭, ২০১৮ সালে ও নোয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ অধ্যক্ষ) নির্বাচিত হন।

এলাকাবাসী জানান, তাঁর এমন গৌরবময় অর্জনে কলেজ পরিবার এবং সেনবাগবাসী গর্বিত। এ সময় এলাকাবাসী ওই অধ্যক্ষের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন।

তার পরিচালিত ভুলুয়া ডিগ্রি কলেজ এবারো নোয়াখালী সদর উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (কলেজ) হিসেবে নির্বাচিত হয়েছে। ২০১৭ সালেও উপজেলা এবং জেলা পর্যায়ে এ কলেজ শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করেছিল।

বিজ্ঞ বিচারক মণ্ডলী, কলেজ গভর্নিং বডির সভাপতি, সদস্যগণ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষার্থী, তাদের অভিভাবকসহ তার সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি অধ্যক্ষ হারুন কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। পাশাপাশি, এ ধরনের অর্জনের এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেছেন।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে য…
  • ১৭ এপ্রিল ২০২৬
অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শেষ মুহুর্তে এসএসসি পরীক্ষার্থীদের জন্য করণীয়
  • ১৭ এপ্রিল ২০২৬
রিজিওনাল সেলস ম্যানেজার নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
অস্থায়ী যুদ্ধবিরতি নয় মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান চায় ইরান
  • ১৭ এপ্রিল ২০২৬