ঢাবির প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

১৬ এপ্রিল ২০২৬, ১০:৪২ PM , আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রযুক্তি ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা তাদের উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর ব্যবহার করে https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।

সেখানে বলা হয়েছে, প্রকাশিত ফলাফল নিয়ে কোনো প্রার্থীর আপত্তি থাকলে তারা আগামী ১৯ এপ্রিল থেকে ২২ এপ্রিলের মধ্যে পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবেন। এজন্য প্রতি কার্যদিবস সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ অফিসে ১,০০০ টাকা জমা দিয়ে নির্ধারিত ফরম সংগ্রহ ও প্রবেশপত্রের ফটোকপিসহ জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। এছাড়া, ভর্তিচ্ছুক উত্তীর্ণ সব প্রার্থীকে আগামী ২০ এপ্রিল থেকে ২৭ এপ্রিলের মধ্যে অনলাইনে বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম (চয়েজ লিস্ট) অবশ্যই সতর্কতার সাথে পূরণ করতে হবে। অনলাইনে পছন্দক্রম ফরম পূরণ না করলে কোনো প্রার্থীকে বিষয় মনোনয়ন দেওয়া হবে না।

এছাড়াও ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যারা অনলাইনে কোটার ঘর পূরণ করেছেন, তাদের ১৯ এপ্রিল থেকে ২৩ এপ্রিলের মধ্যে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অফিস থেকে ৫০০ টাকা ফি জমা দিয়ে নির্ধারিত ফরম সংগ্রহ ও জমা দিতে হবে- বলা হয়েছে সেখানে। কোটার আবেদনপত্রের সাথে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি অবশ্যই সংযুক্ত করতে হবে। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে এবং মুক্তিযোদ্ধার তথ্য অনলাইনে থাকতে হবে। এর সাথে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন অথবা মুক্তিযোদ্ধা কমান্ডার কর্তৃক ইস্যুকৃত প্রার্থীর সাথে মুক্তিযোদ্ধার সম্পর্কের প্রত্যয়নপত্র যুক্ত করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রতিবন্ধী কোটার জন্য জেলা সিভিল সার্জন এবং সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত সনদপত্র ও পরিচয়পত্রের দুটি করে সত্যায়িত কপি প্রয়োজন হবে। উপজাতি বা ক্ষুদ্র-নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে জেলা প্রশাসক এবং স্ব-স্ব উপজাতি প্রধান কর্তৃক ইস্যুকৃত সনদপত্রের দুটি সত্যায়িত কপি এবং হরিজন ও দলিত সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে জেলা প্রশাসক ও সম্প্রদায় প্রধানের ইস্যুকৃত সনদপত্রের দুটি সত্যায়িত কপি জমা দিতে হবে। ভর্তিসংক্রান্ত যে-কোনো হালনাগাদ তথ্য জানতে শিক্ষার্থীদের নিয়মিত ভর্তি পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করে বিজ্ঞপ্তিগুলো দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘হিন্দিভাষী’ চক্রের হাতে অপহৃত স্কুলছাত্র, ১২ ঘণ্টা পর সীমা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসে কি মেধার সংকট নাকি প্রক্রিয়ার সীমাবদ্ধতায় পদ শূন্য?
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬