হৃদয়ের ভর্তির ব্যয়ভার নিল ঢাবি ছাত্রলীগ

১১ নভেম্বর ২০১৮, ০৮:২৫ PM
হৃদয়কে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছে ঢাবি ছাত্রলীগ

হৃদয়কে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছে ঢাবি ছাত্রলীগ © টিডিসি ফটো

মায়ের কোলে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা প্রতিবন্ধী শিক্ষার্থী হৃদয় সরকারের ভর্তি প্রক্রিয়ার সমস্ত ব্যয়ভার বহনের দায়িত্ব নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এছাড়া পরবর্তীতে তার পড়াশোনার ব্যয়ভার বহনে কোন প্রকার সমস্যা হলে সেই দায়িত্বও নেয়ার কথা জানিয়েছে তারা।

আজ রবিবার হৃদয় তার মায়ের সাথে বিভাগ নির্বাচন করার জন্য ভাইবা দিতে আসলে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এসময় তারা এই প্রতিশ্রুতি দেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা প্রাথমিক ভাবে হৃদয়ের ভর্তি কার্যক্রমের সমস্ত ব্যয়ভার বহন করবো। পরবর্তীতে তার পড়াশোনার ক্ষেত্রে কোন রকম আর্থিক সমস্যা তৈরী হলে আমরা সেই দায়িত্বও নেব। 

তিনি আরো বলেন, হৃদয়ের ভর্তির ব্যাপারে আমরা সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রতিবন্ধী কোটা সংস্কার করে তাকে ভর্তি করার কথা জানাই। সেই সাথে এ সংস্কার কারা না হলে পরবর্তীতে কর্মসূচী দেয়ার কথাও জানাই আমরা। আমাদের এই দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিবন্ধী কোটা পদ্ধতী সংস্কার করে তাকে ভর্তি নেয়। 

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬