কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন

১৩ এপ্রিল ২০২৬, ১২:৫৭ AM
উপজেলা প্রশাসনের অভিযানে বিয়ের অনুষ্ঠান বন্ধ

উপজেলা প্রশাসনের অভিযানে বিয়ের অনুষ্ঠান বন্ধ © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে বয়স বাড়িয়ে বিয়ের আয়োজন করার সময় এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। রবিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে এ বিয়ে বন্ধ করা হয়। একইসঙ্গে বর ও কনে পক্ষের কাছ থেকে মুচলেকা নিয়ে কনের ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের আলাদা থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জোরারগঞ্জ ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে ১৬ বছর ৫ মাস বয়সী এক কিশোরীর বিয়ের আয়োজন চলছে—এমন খবর পান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার। পরে তার নির্দেশে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা লীনা ঘটনাস্থলে গিয়ে সত্যতা যাচাই করে বিয়েটি বন্ধ করে দেন।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা সাবরিনা লীনা জানান, ওই কিশোরীর প্রকৃত বয়স আঠারোর নিচে হলেও আগে আদালতের মাধ্যমে বয়স বাড়িয়ে কাগজপত্রের কারচুপি করে তাদের বিয়ে সম্পন্ন হয়েছিল। আজ সামাজিকভাবে সেই বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। খবর পেয়ে আমরা বর ও কনে পক্ষের সাথে কথা বলি এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে তাদের বুঝিয়ে মুচলেকা গ্রহণ করি। কনের ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তারা কোনোভাবেই একত্রে বসবাস করতে পারবে না এবং সম্পূর্ণ আলাদা থাকবে—এমন শর্তে বিয়ের আনুষ্ঠানিকতা স্থগিত করা হয়েছে।

বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৪-এ বিভিন্ন গ্রেডে ৪৯ পদে চাকরি,…
  • ১১ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা, কক্সবাজারের সেই প্রেমিক রাজু গ্রে…
  • ১১ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের দাবির পর দুই বিভাগের নাম পরিবর্তন করল নজরুল ব…
  • ১১ অক্টোবর ২০২৬
ককরোচদের আন্দোলনে সংহতি জানিয়ে শাহবাগে যুব ফ্রন্ট ও ছাত্র ফ…
  • ১১ অক্টোবর ২০২৬
পুলিশ সুপারের কার্যালয়ে ১৪ ও ১৫তম গ্রেডে চাকরি, আবেদন ৮ নভে…
  • ১১ অক্টোবর ২০২৬