বেসরকারি মেডিকেলের দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ, দেখুন এখানে

১২ এপ্রিল ২০২৬, ০৬:৩০ PM , আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ০৭:২১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটসমূহের শূন্য আসনে ভর্তির লক্ষ্যে দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

রবিবার (১৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের ১৩ এপ্রিল থেকে ১৬ এপ্রিলের মধ্যে নতুন কলেজে ভর্তির সকল আনুষ্ঠানিকতা শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করলে মাইগ্রেশনকৃত শিক্ষার্থীদের উভয় প্রতিষ্ঠানের ভর্তি বাতিল হবে।

প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময় যেসব কাগজপত্র প্রয়োজন হবে— 
(ক) ২০২৫-২০২৬ খ্রি. শিক্ষাবর্ষের এমবিবিএস এবং বিডিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র
(খ) শিক্ষার্থীর বর্ণিত এমবিবিএস এবং বিডিএস ভর্তি পরীক্ষার রেজাল্টের কপি
(গ) এইচএসসি/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড
(ঘ) এসএসসি/সমমান ও এইচএসসি/ সমমান পরীক্ষার অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র
(ঙ) এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষা পাসের মূল সনদপত্র/প্রশংসা পত্র
(চ) এ লেভেল/ ও লেভেল পরীক্ষায় পাশকৃত প্রার্থীদের ক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত নম্বর সমতাকরণ পত্র
(ছ) নাগরিকত্বের সনদপত্র/জন্ম নিবন্ধন সনদের কপি
(জ) চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি 

ফল দেখুন এখানে

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬