মুগদা মেডিকেল

ক্যান্সার রোগীর মৃত্যুর পর চিকিৎসকদের ওপর হামলা, ওয়ার্ডবয় হাসপাতালে ভর্তি

১৫ আগস্ট ২০২৬, ০৪:৪৩ PM , আপডেট: ১৫ আগস্ট ২০২৬, ০৪:৪৪ PM
আন্দোলনে শিক্ষার্থীরা, ইনসেটে আহতরা

আন্দোলনে শিক্ষার্থীরা, ইনসেটে আহতরা © সংগৃহীত ও সম্পাদিত

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ (মুমেক) হাসপাতালে গুরুতর ক্যান্সার রোগীর মৃত্যুর পর চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ আগস্ট) রাত দেড়টার দিকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের ইউনিট ২-এ এই ঘটনা ঘটে। এতে দুজন চিকিৎসক এবং একজন ওয়ার্ডবয় আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ওয়ার্ডবয়কে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় দোষীদের বিচার চেয়ে কর্মবিরতি শুরু করেছেন হাসপাতালের ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকরা। আন্দোলনে যোগ দিয়েছেন শিক্ষার্থীরাও।

এদিকে হামলাকারী দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে মুগদা থানায় একটি মামলা দায়ের করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওয়ার্ড মাস্টার মো. মোস্তফা কামাল বাদী হয়ে করা মামলার আসামিরা হলেন মো. রুহান ও আসিফ। তাদের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার বড় হালিয়া এলাকায়। বর্তমানে যাত্রাবাড়ির সুতি খাল এলাকার বাসিন্দা।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, গত ১২ আগস্ট সাইফুল ইসলাম (৫০) নামে এক রোগী ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হন। পরদিনই তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেফার করা হয়। কিন্তু শয্যা খালি না থাকায় সেখানে স্থানান্তর করা সম্ভব হয়নি। এ অবস্থায় চিকিৎসকরা তাকে অন্য হাসপাতালে নেওয়ার জন্য কাউন্সেলিং করেন। একই সঙ্গে জানান, আইসিইউ না থাকায় এই হাসপাতালে রাখলে যেকোনো সময় রোগীর পরিস্থিতির অবনতি হতে পারে।

তারা জানান, এরই মধ্যে শুক্রবার রাত ১টা ২০ মিনিটের দিকে রোগীটির মৃত্যু হয়। এর পরপরই রোগীর স্বজনরা কর্তব্যরত চিকিৎসকদের কক্ষে আক্রমণ করেন। এ সময় ডা. আল আমিন শাওন, ইন্টার্ন চিকিৎসক ডা. নুজহাত তাবাসসুম সিন্থিয়া এবং ট্রেইনি চিকিৎসক ডা. মো. মোশাররফ হোসেনের ওপর হামলা করা হয়। তাদেরকে রক্ষা করতে এলে ওয়ার্ডবয় জাহাঙ্গীর আক্রান্ত হন।

ভুক্তভোগী চিকিৎসক ডা. আল আমিন শাওন জানান, রোগী মারা যাওয়ার পরপরই বাইরে থেকে একদল লোক চিৎকার করে দৌড়ে আমাদের কক্ষের দিকে আসে। প্রাণ বাঁচাতে আমি দ্রুত দরজার ভেতরে ঢুকে ধাক্কা দিয়ে আটকে রাখি। বাইরে তারা আমার ট্রেইনি ডক্টর ও ওয়ার্ড বয়কে ফ্লোরে ফেলে পিটাতে থাকে। দরজা ভেঙে ভেতরে ঢোকার জন্য দফায় দফায় হামলা চালানো হয়। আমরা তিনজন ভেতরে কোনোমতে দরজায় ধাক্কা দিয়ে নিজেদের রক্ষা করি। পরে সহকর্মীদের ম্যাসেজ দিলে ১৫-২০ মিনিট পর অন্যান্য চিকিৎসক ও শিক্ষার্থীরা এসে আমাদের উদ্ধার করেন। তর্কের খাতিরে যদি চিকিৎসায় কোনো গাফিলতির অভিযোগও থাকে, তার বিচার তো এভাবে আইন নিজের হাতে তুলে নিয়ে বা ডাক্তারের ওপর হামলা চালিয়ে হতে পারে না।

ভুক্তভোগী ইন্টার্ন চিকিৎসক ডা. নুজহাত জাহান সিন্থিয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘটনার সময়ের ছবি শেয়ার করে লিখেছেন, ‘দুর্ভাগ্যবশত আমার আজকে নাইট ডিউটি। ওই যে বেগুনি হিজাব যে ভয়ে নিচু হয়ে বসেও জিনিস ছুড়ে মারার জন্য আঘাত পেয়েছি, আমাদের ট্রেইনি ডাক্তার রক্তাক্ত।’

পরিবারের পক্ষ থেকে রোগীর চিকিৎসায় অবহেলা ছিল জানিয়ে তিনি লিখেছেন, ‘যে পেশেন্ট মারা গেছেন তার ফুসফুসের ক্যান্সার ধরা পড়েছে গত এপ্রিলে। কিন্তু তারা কোনো হসপিটালে চিকিৎসা করায়নি। শুধু হোমিওপ্যাথিক চিকিৎসা করিয়েছে। এরপর রোগীর অবস্থা যখন অত্যন্ত ক্রিটিকাল হয়ে যায় তখন মুগদা মেডিকেলে নিয়ে আসে তাদের সব বুঝিয়ে বলা হয়, এমনকি আইসিইউতে কলও দেয়া হয়, কিন্তু সিট ফাঁকা না থাকাতে তাদের বলেই দেয়া হয়েছিল যে এখানে থাকলে যেকোনো কিছু হতে পারে। আমি নিজে দুইবার ফলোআপ দিয়েছি, মারা যাওয়ার পর ডেথ ডিক্লায়ার করে আসছি, বুঝিয়ে আসছি! ১০ মিনিটও লাগেনি দৌড়ায়ে এসে সেই ডাক্তারকেই মারতে। বলা যায় মেরে ফেলার উদ্দেশ্যে আসতে!’

ইন্টার্ন চিকিৎসক ডা. আদনান হামজা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনায় দোষীদের শাস্তি এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে ওয়ার্ডে আনসার সদস্য বৃদ্ধির দাবি ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেছেন।

সার্বিক বিষয়ে জানতে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মেজবাহুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও সাড়া পাওয়া যায়নি। এ ছাড়া রোগীর স্বজনদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬