মুগদা মেডিকেলে এক হাজার শয্যার সেবা চালু করতে প্রশাসনিক অনুমোদন

২৪ মে ২০২৬, ০৫:৫৩ PM
মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল

মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ (মুমেক) হাসপাতালের শয্যা সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ১০০০ শয্যায় উন্নীত করা হয়েছে। বর্ধিত এই শয্যাগুলোতে চিকিৎসা সেবা কার্যক্রম চালুর জন্য চূড়ান্ত প্রশাসনিক অনুমোদন দিয়েছে সরকার।

২১ মে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে এই অনুমোদনের কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অর্থ বিভাগের গত ১৭ মের সম্মতির পরিপ্রেক্ষিতে যাবতীয় বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন যথাযথভাবে প্রতিপালনের শর্তে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা এক হাজারে উন্নীতকরণ ও সেবা কার্যক্রম চালুর এই প্রশাসনিক অনুমোদন নির্দেশক্রমে প্রদান করা হলো।

হাসপাতালটির শয্যা সংখ্যা দ্বিগুণ করায় রাজধানীর একটি বড় অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা পাওয়ার পরিধি আরও বাড়ল। বিশেষ করে মুগদা, খিলগাঁও, বাসাবো, মাদারটেকসহ আশেপাশের এলাকার রোগীরা এখন থেকে আরও সহজে এবং উন্নত পরিসরে ইনডোর ও আউটডোর চিকিৎসা সুবিধা পাবেন।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬