মুগদা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৪১ AM
সামাদ উদ্দিন বিজয়

সামাদ উদ্দিন বিজয় © সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মুগদা থানা শাখার সাধারণ সম্পাদক সামাদ উদ্দিন বিজয়কে (২৭) গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। তিনি ঢাকা মহানগর দক্ষিণ শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদেরও সহ-সভাপতি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে সিটিটিসি-এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয় আগারগাঁও ও ডেমরা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছিল বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানানো হয়।

রাবির আইবিএসসি থেকে প্রথম বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
ড.ইউনূসকে হেনস্তার দায় হাসিনার: জামায়াত আমির 
  • ১৩ অক্টোবর ২০২৬
‘সরকারের আগাম প্রস্তুতিতে ডেঙ্গুর মৃত্যুহার কমেছে ৪০ শতাংশ’
  • ১৩ অক্টোবর ২০২৬
যে কারণে এনটিআরসিএসর সিলেবাস ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না
  • ১৩ অক্টোবর ২০২৬
কাটেনি আফগানিস্তানের শঙ্কা, শেষ সেশনে রোমাঞ্চ
  • ১৩ অক্টোবর ২০২৬
মালদ্বীপে প্রবাসীদের অকাল মৃত্যু: কারণ অনুসন্ধানে কাজ করবে …
  • ১৩ অক্টোবর ২০২৬