রাজধানীতে এক ব্যক্তির মাথাবিহীন ৭ টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধার

১৭ মে ২০২৬, ০৬:৫০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর মুগদার মান্ডা এলাকায় একটি বাড়ির বেজমেন্ট থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মাথাবিহীন ৭ টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ মে) দুপুর দেড়টার দিকে একটি পলিথিনের ভেতর থেকে খণ্ডিত মরদেহের অংশ উদ্ধার করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মুগদা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন। তিনি বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ৬ দিন আগে ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করা হয়েছে। পরে মরদেহ টুকরো টুকরো করে পলিথিনে ঢুকিয়ে ওই বাড়িটির বেজমেন্টে রেখে যায়।

পরিদর্শক জালাল উদ্দিন বলেন, তার বয়সও নির্ধারণ করা সম্ভব হয়নি। পিবিআই ঘটনাস্থলে আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্তে ব্যর্থ হয়েছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬