সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

১৩ মে ২০২৬, ১১:৩১ AM
কাল বৈশাখী দমকা/ঝড়ো হাওয়া

কাল বৈশাখী দমকা/ঝড়ো হাওয়া © সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমন পরিস্থিতির কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ বুধবার (১১ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে গতকাল রাতে প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার (১৩ মে) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

দেশের শিক্ষাব্যবস্থা এবং পরীক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল …
  • ১৯ নভেম্বর ২০২৬
ডায়াবেটিস গবেষণার অগ্রগতি নিয়ে এনএসইউতে আন্তর্জাতিক কর্মশালা
  • ১৯ নভেম্বর ২০২৬
এনএসইউতে বাংলাদেশ ইয়ুথ এন্ট্রাপ্রেনিউরশিপ সামিট অনুষ্ঠিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সূর্যের আলোয় যাননি দীর্ঘদিন, যাননি বাইরেও—নিজেই নিজেকে গৃহব…
  • ১৯ নভেম্বর ২০২৬
হারের শঙ্কা, তবুও আশা দেখছেন হাসান
  • ১৯ নভেম্বর ২০২৬
ঢাকা থেকে পাবনা সরাসরি আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে আজ
  • ১৯ নভেম্বর ২০২৬