ডিজিডিএ মহাপরিচালককে ঢাবি ফার্মেসি অনুষদের সংবর্ধনা

১৯ মে ২০২৬, ০৮:৩৫ PM
রবিবার এই সংবর্ধনা দেয় ঢাবির ফার্মেসি অনুষদ

রবিবার এই সংবর্ধনা দেয় ঢাবির ফার্মেসি অনুষদ © সংগৃহীত

ঔষধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) নবনিযুক্ত মহাপরিচালক মোহা. আলমগীর হোসেনকে সংবর্ধনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মেসি অনুষদ। রবিবার (১৭ মে) ফার্মেসি লেকচার থিয়েটারে অনুষদের উদ্যোগে ‘অ্যাকাডেমিয়া-ইন্ডাস্ট্রি-রেগুলেটরি অথরিটি: টুওয়ার্ডস এক্সিলেন্স’ শীর্ষক সেমিনারে এই সংবর্ধনা দেওয়া হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ডিজিডিএ মহাপরিচালক মোহা. আলমগীর হোসেন বলেন, নবীন ফার্মাসিস্টদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরির পাশাপাশি সরকারের বিভিন্ন দপ্তরে চাকরির জন্যও প্রস্তুতি নিতে হবে। এতে দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নের পাশাপাশি ফার্মাসিস্টদের অধিকার আদায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, জনগণের টাকায় আমার বেতন। তাই নিরাপদ ওষুধ নিশ্চিত করে জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য।

বাংলাদেশের ওষুধ শিল্পের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, দেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো যদি এমএল-৩ পর্যায়ে উন্নীত হতে পারে, তবে ওষুধ রপ্তানি খাত আরও সমৃদ্ধ হবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরা মহাপরিচালকের কর্মময় জীবনের সাফল্য কামনা করেন এবং দেশের ওষুধ শিল্পের উন্নয়নে তার নেতৃত্বে আরও অগ্রগতি প্রত্যাশা করেন। অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. মো. আসলাম হোসেন স্বাগত বক্তব্য দেন। এতে জাপান সরকারের উন্নয়ন সংস্থা জাইকার প্রধান উপদেষ্টা সায়েরি মুতো এবং মানব সম্পদ বিশেষজ্ঞ ড. ইতো মিকা প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমিরিটাস অধ্যাপক এ কে আজাদ চৌধুরী।

আরও পড়ুন: ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর হোসেন

এ ছাড়া সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন। ওষুধ শিল্পের পক্ষ থেকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান এবং ওষুধ শিল্প সমিতির সভাপতি মো. আব্দুল মুক্তাদির, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রধান নির্বাহী এবং ওষুধ শিল্প সমিতির মহাসচিব  মুহাম্মদ হালিমুজ্জামান, পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নির্বাহী সহ-সভাপতি মাহবুবুল হাসান পল্লব, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মার্কেটিং বিভাগের নির্বাহী পরিচালক শামীম আলম খান, এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মার্কেটিং ও সেলস বিভাগের অতিরিক্ত পরিচালক বিনয় দাস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের  মার্কেটিংয়ের হেড অব প্রাইমারি কেয়ার মোহাম্মদ ইমরান হাসান ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের নির্বাহী পরিচালক সুবোধ চন্দ্র দাস বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সচিব মো. মাহবুবুল হক এবং বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের সভাপতি মো. আজিবুর রহমানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ও প্রখ্যাত ফার্মাসিস্টরা উপস্থিত ছিলেন।

ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকির আহমেদ চৌধুরী ধন্যবাদ জ্ঞাপন করেন। ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজি বিভাগের প্রভাষক মোকাদ্দাস ফ্লোরা অনন্ত এবং ওষুধ প্রযুক্তি বিভাগের প্রভাষক ফারিয়া নাসরিন অনুষ্ঠান সঞ্চালন করেন।

বুটেক্সে ফরম ফর্ম ফিলাপের ভোগান্তি কমাতে শিক্ষার্থীর উদ্ভাব…
  • ১৯ মে ২০২৬
ময়মনসিংহে দিপু দাস হত্যা মামলায় আরও তিন আসামী গ্রেফতার
  • ১৯ মে ২০২৬
সব হাসপাতালে হামের আলাদা ওয়ার্ড গঠনের নির্দেশ, ছুটির দিনেও …
  • ১৯ মে ২০২৬
পাকিস্তানের প্রয়োজন ১২১ রান, বাংলাদেশের ৩ উইকেট
  • ১৯ মে ২০২৬
পাবনায় কোরবানীর হাট মাতাবে ৪০ মণের বাহারাম বাদশাহ, খায় কলা-…
  • ১৯ মে ২০২৬
বেসরকারি হাসপাতালে হামের রোগী ভর্তি না নেয়ার অভিযোগ স্বাস্থ…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081