উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের বিষের প্রতিষেধক পাঠানোর নির্দেশ ডিজিডিএর

০৮ নভেম্বর ২০২৫, ১০:৪১ PM
ঔষধ প্রশাসন অধিদপ্তর

ঔষধ প্রশাসন অধিদপ্তর © সংগৃহীত

উচ্চ আদালতের নির্দেশে উপজেলা পর্যায়ের সব সরকারি হাসপাতালে সাপের বিষের প্রতিষেধক বা অ্যান্টিভেনম পাঠানোর নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)। আজ শনিবার (৮ নভেম্বর) অধিদপ্তরের পরিচালক আসরাফ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে সিভিল সার্জনদের এই নির্দেশনা দেওয়া হয়।

এর আগে গত ১৮ আগস্ট উপজেলা পর্যায়ে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে অবিলম্বে অ্যান্টিভেনম পাঠাতে নির্দেশ দেন হাইকোর্ট। অ্যাডভোকেট মীর একেএম নুরুন্নবীর রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাহমিদা কাদের ও সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত বেঞ্জ এ আদেশ দিয়েছিলেন।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক এ নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে বিবাদীদের গত ২৮ অক্টোবর আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছিল।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬