কমিউনিটি ক্লিনিকের ভবন থেকে সাতটি বিষধর সাপ উদ্ধার, আতঙ্কে স্বাস্থ্যকর্মীরা

০৮ অক্টোবর ২০২৫, ০৯:৫৪ PM
কারুয়াকাঠি কমিউনিটি ক্লিনিক ও পিটিয়ে মেরে ফেলা সাপ

কারুয়াকাঠি কমিউনিটি ক্লিনিক ও পিটিয়ে মেরে ফেলা সাপ © টিডিসি

ঝালকাঠির নলছিটি উপজেলার কারুয়াকাঠি কমিউনিটি ক্লিনিকে একসঙ্গে সাতটি বিষধর সাপ ধরা পড়েছে। পরে সাপগুলো পিটিয়ে মেরে ফেলা হয়। এ ঘটনায় স্বাস্থ্যকর্মীরা আতঙ্কে রয়েছেন।

বুধবার (৮ অক্টোবর) সকাল ৯টার দিকে প্রতিদিনের মতো দায়িত্ব পালনের জন্য ক্লিনিকে প্রবেশ করেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মারজিয়া খানম। ক্লিনিকের ফ্লোরে হঠাৎ সাপের নড়াচড়া দেখতে পেয়ে তিনি চিৎকার দেন। পরে স্থানীয় মিলনসহ কয়েকজন ছুটে এসে ফ্লোরের গর্ত ও বাথরুম থেকে সাতটি বিষধর সাপ ধরে মেরে ফেলেন।


স্থানীয়দের ধারণা, ক্লিনিক ভবনটি বহুদিন ধরে সংস্কার না হওয়ায় দেয়াল ও মেঝেতে ফাঁকফোঁকর ও গর্তের সৃষ্টি হয়েছে। এ জায়গাগুলোই সাপের আশ্রয়স্থলে পরিণত হয়েছে।

সিএইচসিপি মারজিয়া খানম বলেন, ‘এত পুরোনো ভবনে কাজ করতে ভয় লাগে। আজ সাতটা সাপ ধরা পড়েছে, কাল আরও হতে পারে। ভবনটি দ্রুত সংস্কার না করলে আমাদের দায়িত্ব পালন ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে।’

স্থানীয়রা জানান, ক্লিনিক ভবনটি সংস্কার ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে এমন বিপজ্জনক পরিস্থিতি এড়ানো সম্ভব হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ভবনটি সংস্কারের দাবি জানিয়েছেন।

বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় যেই ক্ষমতায় যাবে, সেই হাসিনায় প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মেয়ের বাড়ি যাচ্ছিলেন ফিরোজা, প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় চল…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবির নারী শিক্ষার্থীকে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, থ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় জামিনে বেরিয়েই জামায়াত নেতাকে ছুরিকাঘাত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘আপনারা একটা তালিকা করে দিন, কী কী বললে দরজায় পুলিশ আসবে না’
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬