হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

১১ মে ২০২৬, ০৪:০৪ PM
হাম আক্রান্ত শিশু

হাম আক্রান্ত শিশু © সংগৃহীত

হামের উপসর্গ নিয়ে রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার (১১ মে) একই সময় পর্যন্ত দেশে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ৩৪১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। আর ডায়াগনোজড হাম রোগী পাওয়া গেছে ১১৮ জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে দেশে ৩৫০ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৬৫ শিশু। এ নিয়ে মোট ৪১৫ শিশুর মৃত্যু হলো।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ৫০ হাজার ৫০০ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৫ হাজার ৯৮০ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৩১ হাজার ৯৯২ শিশু বাড়ি ফিরেছে। ১৫ মার্চ থেকে দেশে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬ হাজার ৯৩৭ শিশুর শরীরে।

নারীর অধিকার ও ক্ষমতায়নে চাকরি দেবে নারী প্রগতি সংঘ
  • ১৩ অক্টোবর ২০২৬
৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুতিদের
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কত? 
  • ১৩ অক্টোবর ২০২৬
৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
  • ১৩ অক্টোবর ২০২৬
এনআরবিসি ব্যাংকে ৬ পদে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর্যন্ত
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ দুই স…
  • ১৩ অক্টোবর ২০২৬