হামের জরুরি টিকার আওতায় এসেছে লক্ষ্যমাত্রার ৯৯ শতাংশ শিশু

১০ মে ২০২৬, ০৯:০৩ PM
গত ৫ এপ্রিল জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়

গত ৫ এপ্রিল জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয় © স্বাস্থ্য অধিদপ্তর

উচ্চ সংক্রামক ব্যাধি হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি টিকাদান কর্মসূচির আওতায় লক্ষ্যমাত্রার ৯৯ শতাংশ শিশুকে টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। আগামী ২০ মে এই জরুরি টিকাদান ক্যাম্পেইন শেষ হবে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এরই মধ্যে গত ৫ এপ্রিল থেকে অদ্যাবধি এক কোটি ৭৮ লাখের বেশি শিশুকে টিকা দেওয়া শেষ হয়েছে।

আজ রবিবার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি বলেন, গতকাল শনিবার পর্যন্ত সারাদেশে মোট ১ কোটি ৭৮ লাখ ৪৩ হাজার ৬০৫ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল এক কোটি ৮০ লাখ ১৬ হাজার ৯১৪ জন। এ হিসেবে ৯৯ শতাংশ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে।

অধ্যাপক জাহিদ রায়হান বলেন, তবে টিকার আওতায় আসার মতো শিশুর সংখ্যা আরও বাড়তে পারে। বাড়লে তারা টিকা নেবে। আগামী ২০ তারিখ পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, মার্চে হঠাৎ হামের প্রাদুর্ভাব বাড়লে জরুরি ভিত্তিতে গত ৫ এপ্রিল টিকাদান ক্যাম্পেইন শুরু করে সরকার। প্রথমে উচ্চ ঝুঁকিসম্পন্ন ৩০টি উপজেলায় এই কর্মসূচি শুরু হয়। এরপর ১২ এপ্রিল দেশের চার সিটি কর্পোরেশনে এই ক্যাম্পেইন শুরু হয়। ২০ এপ্রিল সারাদেশে বিস্তার করে ক্যাম্পেইন।

আরও পড়ুন: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে ‘সমন্বয়হীনতা’, হামে আক্রান্ত-মৃতের প্রকৃত সংখ্যা আরও বেশি

বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গত ৫ এপ্রিল থেকে বরিশালে ১০ লাখ ৩৭ হাজার ৯৮৬, চট্টগ্রামে ৪২ লাখ ১৮ হাজার ৭৫৪, ঢাকায় ৪৪ লাখ ২৯ হাজার ১২৮, খুলনায় ১৫ লাখ ৯৩ হাজার ৮৯৭, ময়মনসিংহে ১৩ লাখ ১৭ হাজার ৫৬৫, রাজশাহীতে ২০ লাখ ৩১ হাজার ৫১, রংপুরে ১৮ লাখ ৭৫ হাজার ৫৯৭ এবং সিলেটে ১৩ লাখ ১২ হাজার ৯৭১ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: তিন মেডিকেলের তথ্য ‘সমন্বয়’, এক দিনেই ৩৫২ থেকে হামে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪০৯ জনে

সিটি কর্পোরেশনভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, বরিশালে ৪২ হাজার ২৪৪, চট্টগ্রামে ২ লাখ ৩০ হাজার ৫৩৬, কুমিল্লায় ৪৭ হাজার ৩৩৮, ঢাকা উত্তরে ৪ লাখ ৯৫ হাজার ৮৮৪, ঢাকা দক্ষিণে ৪ লাখ ৩ হাজার ৮০৯, গাজীপুরে ১ লাখ ৩৮ হাজার ২০১, নারায়ণগঞ্জে ৭৫ হাজার ৪৬৫, খুলনায় ৮৭ হাজার ৮৬৩, ময়মনসিংহে ৫৫ হাজার ৩২, রাজশাহীতে ৫৩ হাজার ৪৮৫, রংপুরে ৮২ হাজার ২৪৯ এবং সিলেট সিটি কর্পোরেশনে ৬৪ হাজার ৯৫৫ জন শিশু টিকার আওতায় এসেছে। এ নিয়ে ১২ সিটি কর্পোরেশনের মোট ১৭ লাখ ৬৮ হাজার ৪২৭ শিশুকে টিকা দেওয়া হয়েছে। এ হিসেবে সিটি কর্পোরেশন এলাকায় মোট ক্যাম্পেইন কাভারেজ ৯৭ শতাংশ। তুলনামূলক কম টিকা কাভারেজ হয়েছে সিলেট সিটি কর্পোরেশনে, ৮৮ শতাংশ।

‘মরব দুজনেই’—ঝাঁপ দিলেন প্রেমিক, ফিরে গেলেন প্রেমিকা!
  • ১৭ জুলাই ২০২৬
সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১৭ জুলাই ২০২৬
কুশিয়ারাসহ পদ্মা-যমুনায় পানি বাড়লেও বন্যা পরিস্থিতির উন্নতি…
  • ১৭ জুলাই ২০২৬
চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকাল…
  • ১৭ জুলাই ২০২৬
ছাত্রলীগকে ধাওয়া দিল রাবি শিক্ষার্থীরা
  • ১৬ জুলাই ২০২৬
৪৭তম বিসিএসের সংশোধিত ফল প্রকাশ
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence