ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২৯ শিশু ভর্তি

০৯ মে ২০২৬, ০৩:১০ PM
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৯টি শিশু ভর্তি হয়েছে। এতে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন শিশু রোগীর সংখ্যা রয়েছে ৯৭ জনে।

শনিবার (৯ মে) সকালে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৭ মার্চ থেকে ৯ মে সকাল পর্যন্ত হাম উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৯০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে ১ হাজার ৬৬ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

ডা. মাইনউদ্দিন খান আরও জানান, গত ২৪ ঘণ্টায় ১৯ জন শিশু সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে। এ সময়ের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ২৭ জন শিশুর মৃত্যু হয়েছে।

তিনি বলেন, বর্তমানে তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

জবিতে ‘ফ্যাসীবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা ঢাকা…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬