কাল ২ ঘণ্টা কর্মবিরতি মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের

২৯ নভেম্বর ২০২৫, ১০:৩০ PM
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ © টিডিসি সম্পাদিত

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ৪ দিনের আল্টিমেটাম শেষে আগামীকাল রবিবার (২৯ নভেম্বর) দুই ঘণ্টার কর্মবিরতিতে যাচ্ছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হবে। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের সমন্বয়কারী মো. রিপন শিকদার দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

মো. রিপন শিকদার বলেন, গত ২৫ নভেম্বর বেঁধে দেওয়া সময়ে আমাদের দাবি আদায় না হওয়ায় আগামীকাল সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ২ ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে। পরে ৩ তারিখে আধাবেলা (সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত) কর্মবিরতি এবং ৪ ডিসেম্বর আমরা পূর্ণ শাটডাউনে যাব।

এর আগে গত ২৫ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এক সপ্তাহের কর্মসূচির এই রোডম্যাপ ঘোষণা করে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ।

পরিষদের সমন্বয়কারী ও মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের (এম-ট্যাব) মহাসচিব মো. বিপ্লবুজ্জামান বিপ্লব ওইদিন লিখিত বক্তব্যে বলেন, এসব কর্মসূচির পরেও সরকার যদি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার ১০ম গ্রেড বাস্তবায়ন না করে তাহলে লাগাতার কমপ্লিট শাটডাউন শুরু হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের আইসিটি ব্যবহারিক …
  • ২৫ আগস্ট ২০২৬
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ ডা. জসিম …
  • ২৫ আগস্ট ২০২৬
সংসদ অধিবেশন শুরু ২৭ আগস্ট, রাজধানীর যেসব সড়কে নিয়ন্ত্রিত থ…
  • ২৫ আগস্ট ২০২৬
জমির বিরোধে বিদ্যালয়ের মাঠে কাঁটাতারের বেড়া, বিপাকে শিক্ষার…
  • ২৫ আগস্ট ২০২৬
রাতারাতি স্বাস্থ্যবান হওয়ার ভাইরাল ‘ম্যাক্সিং’ ট্রেন্ড কি আ…
  • ২৫ আগস্ট ২০২৬
বেরোবিতে প্রজ্ঞাপনের এক  মাস পরও যোগ দিতে পারেননি নতুন ট্রে…
  • ২৫ আগস্ট ২০২৬