২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৯২ জন

০৭ জুলাই ২০২৫, ০৬:০৭ PM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৮:০৩ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৯২ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ৪র্থ মাইগ্রেশন চান মেডিকেল শিক্ষার্থীরা, অধিদপ্তর বলছে— ‘নীতিমালায় নেই’

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে—১৫৪ জন। এছাড়া চট্টগ্রামে ৫১ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৬৯ জন, ঢাকা উত্তর সিটিতে (ডিএনসিসি) ৩৬ জন এবং দক্ষিণ সিটিতে (ডিএসসিসি) ৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া খুলনায় ৫৪ জন, ময়মনসিংহে ১০ জন, রাজশাহীতে ৬১ জন, রংপুরে ৩ জন এবং সিলেট বিভাগে ১ জন রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ হাজার ৭৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১১ হাজার ৪০৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা, পরিচ্ছন্নতা ও মশা নিধনে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ছয়তলা ভবন থেকে লাফ দেওয়া ড্যাফোডিলের শিক্ষার্থীর লাইফ সাপ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬