৪র্থ মাইগ্রেশন চান মেডিকেল শিক্ষার্থীরা, অধিদপ্তর বলছে— ‘নীতিমালায় নেই’

০৭ জুলাই ২০২৫, ০৫:২৩ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০৩:৪২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় ও তৃতীয় মাইগ্রেশন সীমিত পরিসরে হওয়ায় বিষয়টি থেকে বঞ্চিত হয়েছেন প্রায় ৭০-৮০ শতাংশ শিক্ষার্থী। তারা বলছেন, প্রতিবারের মত এবারও চতুর্থ  মাইগ্রেশন সুযোগ না দেওয়ায় ‘বিপাকে’ পড়েছেন তারা। যত দ্রুত সম্ভব এই মাইগ্রেশন সার্কুলার প্রকাশের দাবি জানিয়েছেন তারা।

সূত্র বলছে, বর্তমানে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ৩০টিরও বেশি আসন শূন্য রয়েছে। ফরেন কোটারও প্রায় ৫০ শতাংশ আসন পূরণ হয়নি; যা মেধা তালিকা অনুযায়ী শিক্ষার্থীদের দিয়ে ভর্তি করানোর দাবি শিক্ষার্থীদের।

শিক্ষার্থীরা বলছেন, পূর্বের মতো চতুর্থ মাইগ্রেশন এবং বেসরকারি মেডিকেলে দ্বিতীয় সার্কুলার না হলে বহু ‘সেকেন্ড টাইমার’ মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তায় পড়ে যাবে। অনেকে মানসিকভাবে ভেঙে পড়েছেন। কেউ কেউ হতাশায় আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলেও শঙ্কা প্রকাশ করেছেন অভিভাবকরা।  ২০২২-২৩ শিক্ষাবর্ষে চতুর্থ মাইগ্রেশনের মাধ্যমে ওয়েটিং তালিকা থেকে ৯৯ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়। তাদের বক্তব্য, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অন্তর্বর্তী সরকারের আমলে ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে চতুর্থ মাইগ্রেশনের মাধ্যমে ৭৬ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পান। তবে চলতি শিক্ষাবর্ষে দ্বিতীয় ও তৃতীয় মাইগ্রেশন অতীতের তুলনায় সীমিত হওয়ায় অনেক শিক্ষার্থী কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী শিবলী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, `চতুর্থ মাইগ্রেশন বাস্তবায়নের দাবিতে আমরা সচিবালয়ে গিয়েছিলাম। সংশ্লিষ্টদের কাছে আমাদের দাবি তুলে ধরেছি। আগের দুই বছর সরকার এই মাইগ্রেশন কার্যকর করলেও এবার তা নিয়ে গড়িমসি করছে। আমরা চাই, আগের ধারাবাহিকতা বজায় থাকুক।

আরও পড়ুন: এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার?

এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দীন মাতুব্বর দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, `এই বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কিছু করার নেই। সবকিছুই বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) প্রণীত নীতিমালা অনুযায়ী পরিচালিত হয়। আমরা কেবল নীতিমালা বাস্তবায়ন করি।'

তিনি আরও বলেন, ‘নীতিমালায় চতুর্থ মাইগ্রেশনের কোনো নির্দেশনা নেই। তবে সরকার চাইলে বিশেষ বিবেচনায় সরকারি মেডিকেলে চতুর্থ মাইগ্রেশন অনুমোদন দিতে পারে। এটি সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়।’

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬