পানি কম পান করলে কমে যেতে পারে মস্তিষ্কের কার্যক্ষমতা

২৯ জুন ২০২৬, ০৯:১৯ AM , আপডেট: ২৯ জুন ২০২৬, ০৯:২২ AM
 পানির অভাবে কমে যেতে পারে স্মৃতি ও মনোযোগ

পানির অভাবে কমে যেতে পারে স্মৃতি ও মনোযোগ © এআই সম্পাদিত ছবি

কাজে মনোযোগ ধরে রাখতে না পারা, বারবার ছোটখাটো বিষয় ভুলে যাওয়া কিংবা মানসিকভাবে ক্লান্ত অনুভব করা; এমন সমস্যায় এখন অনেকেই ভুগছেন। বেশিরভাগ মানুষ এ সমস্যার জন্য মানসিক চাপ, অতিরিক্ত কাজের চাপ বা কোভিড পরবর্তী প্রভাবকে দায়ী করে।

বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে লুকিয়ে থাকতে পারে আরও সাধারণ একটি কারণ যেমন শরীরে পানির ঘাটতি বা ডিহাইড্রেশন। পর্যাপ্ত পানি না খেলে শুধু শরীর নয়, মস্তিষ্কের কর্মক্ষমতাও উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।

পুষ্টিবিদদের মতে, বর্তমান কর্মব্যস্ত জীবনযাত্রায় অনেকেই নিয়মিত পর্যাপ্ত পানি পান করেন না। দীর্ঘ সময় অফিসে বসে কাজ, অনিয়মিত খাবার, অতিরিক্ত মানসিক চাপ এবং ঘন ঘন চা-কফি পান করার অভ্যাসের কারণে শরীরে ধীরে ধীরে পানির ঘাটতি তৈরি হয়। এই সমস্যা দীর্ঘদিন চলতে থাকলেও বড় ধরনের শারীরিক জটিলতা দেখা না দেওয়া পর্যন্ত অনেকেই তা বুঝতে পারেন না।

বিশেষজ্ঞদের মতে, শরীরে দীর্ঘদিন পানির অভাব থাকলে অকাল বার্ধক্যের লক্ষণ দেখা দিতে পারে। পাশাপাশি বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি বাড়ে এবং গুরুতর ক্ষেত্রে অকালমৃত্যুর সম্ভাবনাও বেড়ে যেতে পারে।

মস্তিষ্কের সঙ্গে শরীরের পানির ভারসাম্যের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীরে সামান্য মাত্রায় পানির ঘাটতি হলেও মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। কর্মজীবী মানুষের ক্ষেত্রে এটি আরও বেশি প্রভাব ফেলে, কারণ নিয়মিত মানসিক কাজের জন্য শরীরে পর্যাপ্ত তরল থাকা জরুরি।

পুষ্টিবিদের মতে, শরীরের মোট ওজনের মাত্র ২ শতাংশ পানি কমে গেলেই তাকে ডিহাইড্রেশন হিসেবে ধরা হয়। এই অবস্থায় স্মৃতিশক্তি, মনোযোগ এবং চিন্তাশক্তির মতো মানসিক সক্ষমতা কমে যেতে শুরু করে। উদাহরণ হিসেবে তিনি বলেন, ৬০ কেজি ওজনের একজন নারীর শরীরে মাত্র ১ দশমিক ২ লিটার পানির ঘাটতি তৈরি হলেই এমন সমস্যা দেখা দিতে পারে। কর্মব্যস্ত দিনে অনেকেই বিষয়টি বুঝতেই পারেন না।

এছাড়াও, শরীরে পানির অভাব হলে কোষগুলোর মধ্যে তথ্য আদান-প্রদানের গতি ধীর হয়ে যায়। ফলে মস্তিষ্কের নিউরনগুলো সচল থাকলেও তাদের কার্যক্ষমতা কমে যায় এবং একই কাজ করতে শরীরকে বেশি শক্তি ব্যয় করতে হয়। এর ফলে চিন্তা করা, তথ্য মনে রাখা বা হিসাব-নিকাশের মতো কাজ কঠিন হয়ে ওঠে। 

আরও পড়ুন : ফিজিক্যাল না কেমিক্যাল কোন সানস্ক্রিন আপনার জন্য উপযুক্ত?

যেভাবে বুঝবেন শরীরে পানির ঘাটতি হয়েছে
প্রবল তৃষ্ণা: ডিহাইড্রেশনের অন্যতম প্রথম লক্ষণ হলো অতিরিক্ত তৃষ্ণা। তবে তৃষ্ণা লাগার আগেই শরীরের কর্মক্ষমতা কমতে শুরু করতে পারে। তাই শুধু তৃষ্ণা পেলেই পানি পান করার অভ্যাস যথেষ্ট নয়।
প্রস্রাবের রং গাঢ় হওয়া: প্রস্রাবের রং যদি স্বাভাবিকের তুলনায় গাঢ় হয়ে যায়, তাহলে সেটি শরীরে পানির ঘাটতির ইঙ্গিত হতে পারে।
ত্বকের স্থিতিস্থাপকতা কমে যাওয়া: হাতের পেছনের অংশ বা পেটের ত্বক কয়েক সেকেন্ড চিমটি কেটে ছেড়ে দিন। যদি ত্বক দ্রুত আগের অবস্থায় ফিরে আসে, তবে শরীরে পানির ভারসাম্য স্বাভাবিক রয়েছে। কিন্তু ত্বক ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরলে বা কিছুক্ষণ কুঁচকে থাকলে তা ডিহাইড্রেশনের লক্ষণ হতে পারে। তবে বয়স্কদের ক্ষেত্রে এই পরীক্ষা সব সময় নির্ভরযোগ্য নাও হতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, সুস্থ শরীর ও সচল মস্তিষ্কের জন্য সারা দিনে নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পানি পান করা উচিত। বিশেষ করে যারা দীর্ঘ সময় কাজ করেন বা গরম পরিবেশে থাকেন, তাদের পানির চাহিদার প্রতি আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচ কি পাতানো ছিল, সন্দেহ উস্কে দিচ্ছে…
  • ২৯ জুন ২০২৬
৬ জেলায় বজ্রপাতের শঙ্কা, বাইরে না যাওয়ার সতর্কতা
  • ২৯ জুন ২০২৬
নবম পে স্কেলের গেজেট কবে, যা বলছে অর্থ মন্ত্রণালয়
  • ২৯ জুন ২০২৬
পানি কম পান করলে কমে যেতে পারে মস্তিষ্কের কার্যক্ষমতা
  • ২৯ জুন ২০২৬
ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের চেয়েও এগিয়ে আর্জেন্টিনা, ব্রা…
  • ২৯ জুন ২০২৬
পাবলিক পরীক্ষায় ডিজিটাল অপরাধ দমনে সংসদে নতুন সংশোধনী বিল উ…
  • ২৯ জুন ২০২৬