টিভি দেখে খাওয়ার অভ্যাসে কি ফ্যাটি লিভার হচ্ছে? যেসব বিষয়ে সতর্ক করছেন গবেষকরা

০৩ নভেম্বর ২০২৬, ১২:২৫ PM
টিভি দেখে খাবার খাওয়ার অভ্যাসে হচ্ছে ফ্যাটি লিভার?

টিভি দেখে খাবার খাওয়ার অভ্যাসে হচ্ছে ফ্যাটি লিভার? © সংগৃহীত

খাবার খেতে খেতে টেলিভিশন দেখা কিংবা মোবাইলে নাটক, সিনেমা বা ভিডিও দেখার অভ্যাস অনেকেরই। কিন্তু এই অভ্যাসের কারণে কখন যে প্রয়োজনের চেয়ে বেশি খাবার খাওয়া হয়ে যাচ্ছে, তা অনেকেই বুঝতে পারেন না। গবেষণায় দেখা গেছে, খাবার খাওয়ার সময় মনোযোগ অন্যদিকে থাকলে পরবর্তী সময়ে বেশি খাবার গ্রহণের প্রবণতা তৈরি হতে পারে। অন্যদিকে, দীর্ঘ সময় টেলিভিশন দেখার সঙ্গে ফ্যাটি লিভারের ঝুঁকিরও সম্পর্ক পাওয়া গেছে পৃথক গবেষণায়।

২০২৬ সালের জুনে দ্য আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, মনোযোগ অন্যদিকে রেখে খাওয়ার ফলে পরবর্তী সময়ে খাবার গ্রহণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এ ছাড়া খাওয়ার সময় টিভি দেখা বা অন্য কাজে মনোযোগ দেওয়ার কারণে শুধু ওই বেলার খাবার নয়, পরবর্তী বেলার খাবার গ্রহণের ওপরও প্রভাব পড়তে পারে। গবেষকদের মতে, এ ধরনের অভ্যাস অতিরিক্ত খাবার গ্রহণের একটি সম্ভাব্য কারণ।

টিভি দেখার সঙ্গে ফ্যাটি লিভারের সম্পর্ক কী?
টেলিভিশন দেখার সময়ের সঙ্গে ফ্যাটি লিভারের সম্পর্ক নিয়ে ২০২৩ সালে জার্নাল অব ক্লিনিক্যাল মেডিসিন সাময়িকীতে প্রকাশিত হয় আরেকটি গবেষণা। যুক্তরাষ্ট্রের কার্ডিয়া গবেষণার তথ্যের ভিত্তিতে পরিচালিত এই গবেষণায় ২ হাজার ৭২৬ জন প্রাপ্তবয়স্কের তথ্য বিশ্লেষণ করা হয়। তাঁদের মধ্যে ৬৪৮ জনের ফ্যাটি লিভার শনাক্ত হয়েছিল।

গবেষণায় দেখা যায়, শারীরিক পরিশ্রমের পাশাপাশি টেলিভিশন দেখার সময়ের সঙ্গেও ফ্যাটি লিভারের সম্পর্ক রয়েছে। বয়স, খাদ্যাভ্যাস, ধূমপান, অ্যালকোহল গ্রহণসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়েও টেলিভিশন দেখার সময়ের সঙ্গে ফ্যাটি লিভারের ঝুঁকির সম্পর্ক পাওয়া যায়। তবে কোমরের মাপ বিবেচনায় নেওয়ার পর এই সম্পর্কের প্রভাব দুর্বল হয়ে পড়ে।

গবেষকদের মতে, যারা সপ্তাহে অন্তত দুই ঘণ্টা জোরালো ব্যায়াম ও দুই ঘণ্টা পেশিশক্তি বৃদ্ধির ব্যায়াম করেন এবং সপ্তাহে সাত ঘণ্টার কম টেলিভিশন দেখেন, তাদের ফ্যাটি লিভারের ঝুঁকি তুলনামূলক কম। তবে এটি পর্যবেক্ষণভিত্তিক গবেষণা; তাই টিভি দেখাই ফ্যাটি লিভারের সরাসরি কারণ, এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। ।

এর আগেও ২০১৫ সালে স্ক্যান্ডিনেভিয়ান জার্নাল অফ গ্যাস্ট্রোএন্টেরোলজি সাময়িকীতে ফিনল্যান্ডের ১ হাজার ৩৬৭ জন প্রাপ্তবয়স্ককে নিয়ে একটি গবেষণা প্রকাশিত হয়েছিল। এতে দেখা যায়, যারা দীর্ঘ সময় ধরে প্রতিদিন তিন ঘণ্টা বা তার বেশি টেলিভিশন দেখতেন, তাদের ফ্যাটি লিভারের ঝুঁকি কম সময় টেলিভিশন দেখা ব্যক্তিদের তুলনায় প্রায় ২ দশমিক ৩ গুণ বেশি ছিল। 

খাবারের সময় মনোযোগ অন্যদিকে থাকলে কী হয়:
খাবার গ্রহণের সময় মনোযোগ অন্যদিকে থাকলে কতটুকু খাবার খাওয়া হচ্ছে, সে বিষয়ে সচেতনতা কমে যেতে পারে। এভাবে নিয়মিত প্রয়োজনের তুলনায় বেশি ক্যালরি গ্রহণ করলে শরীরে অতিরিক্ত চর্বি জমতে পারে। বিশেষ করে ওজন ও পেটের মেদ বাড়লে ফ্যাটি লিভারসহ বিভিন্ন বিপাকীয় সমস্যার ঝুঁকি বাড়ে। 

অভ্যাস বদলাবেন যেভাবে
খাবার খাওয়ার সময় টেলিভিশন, মোবাইল কিংবা ল্যাপটপের পর্দা থেকে মনোযোগ সরিয়ে রাখার চেষ্টা করা উচিত। খাবারের স্বাদ, গন্ধ ও পরিমাণের দিকে খেয়াল রেখে ধীরে ধীরে খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি অপ্রয়োজনে বারবার খাবার গ্রহণ এড়িয়ে চলা এবং প্রতিদিনের খাদ্যাভ্যাসে শাকসবজি, ফলমূল ও পুষ্টিকর খাবার রাখা জরুরি।

আগামী ঈদেই শতভাগ উৎসব ভাতা ও সরকারি নিয়মে বাড়িভাড়া চান এমপি…
  • ০৩ নভেম্বর ২০২৬
নোবিপ্রবির ৩য় সমাবর্তন, নিবন্ধনের সময় বাড়ানোর দাবি শিক্ষার্…
  • ০৩ নভেম্বর ২০২৬
বদলে গেল ঢাকা মহানগরীর এক স্কুলের নাম
  • ০৩ নভেম্বর ২০২৬
ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চবির সাবেক শিক্ষার্থী …
  • ০৩ নভেম্বর ২০২৬
জার্মানিতে ক্রসকালচার এক্সচেঞ্জ প্রোগ্রাম, মাসিক বৃত্তির সঙ…
  • ০৩ নভেম্বর ২০২৬
ঘূর্ণিঝড় ‘মুরাসুর’ প্রভাব, দুই বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950