উৎসবে হবে ভরপুর খাওয়া-দাওয়া, সুস্থ থাকতে করতে পারেন এ ব্যায়াম

২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯ AM , আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ AM
বেশি খাবার খাওয়ার পর স্বাস্থ্যঝুঁকি এড়াতে করতে পারেন ব্যায়াম

বেশি খাবার খাওয়ার পর স্বাস্থ্যঝুঁকি এড়াতে করতে পারেন ব্যায়াম © টিডিসি সম্পাদিত

সামনে দুর্গাপূজার উৎসব। ভরপুর খাওয়া-দাওয়াসহ থাকবে নানা আয়োজন। এতে গ্যাস-অম্বলসহ নানা ধরনের সমস্যাও ভোগাতে পারে। হজমশক্তি বাড়াতে ওষুধ খাওয়ার দরকার নেই। এর পরিবর্তে ব্যায়াম করলে কাজ হবে বেশি। সহজ কিছু পদ্ধতি আছে, যা এসব সমস্যা কমায়, হজমশক্তি বৃদ্ধি করে। এর পাশাপাশি ফুসফুসও ভাল রাখে। 

তেমনই একটি আসন হল হস্ত উত্থানাসন। দুই হাত ওপরের দিকে তুলে দাঁড়ানোই এ আসনের মূল বিষয়। সহজ এ কাজটি সবাই করতে পারেন। জেনে নিন ব্যায়ামটি করার পদ্ধতি। কীভাবে করবেন হস্ত উত্থানাসন?

প্রথমে ম্যাটের ওপর সোজা হয়ে দাঁড়ান। দুই হাত থাকুক পাশে। শিরদাঁড়া টানটান রাখবেন। শুরুতে কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখুন। এতে মন স্থির হবে। আসনটিও হবে সঠিক ভঙ্গিতে। ধীরে ধীরে শ্বাস নিতে নিতে দুই কানের পাশ দিয়ে হাত মাথার উপর তুলুন। 

এ অবস্থায় পেছন দিকে সামান্য হেলতে হবে। অনুভব করতে পারবেন, শরীরের সামনের দিকে টান পড়ছে। এ অবস্থায় ২০-৩০ সেকেন্ড থাকতে হবে। এবার শ্বাস ছাড়তে ছাড়তে সোজা হয়ে দাঁড়ান, দুই হাত নামিয়ে পাশে রাখুন। অর্থাৎ শুরুর অবস্থায় ফিরে আসুন। এক রাউন্ড সম্পূর্ণ হলে এভাবে পাঁচবার অভ্যাস করতে হবে।

আরও পড়ুন: কর্মক্ষেত্রে নিজেকে মানসিক চাপমুক্ত রাখবেন যেভাবে

উপকারিতা
এ আসন অভ্যাস করলে হজমশক্তি বৃদ্ধি পায়। গ্যাস-অম্বলের সমস্যা কমে, অ্যাসিড রিফ্লাক্স থাকলে কমে যাবে। বুক ও পাঁজর প্রসারিত হয়, ফলে ফুসফুসের জোর বাড়ে।শ্বাস প্রশ্বাসের হার ঠিক থাকে, শ্বাসকষ্ট কমে। নিয়মিত অভ্যাসে মেরুদণ্ড নমনীয় হয়।

যারা করবেন না?
উচ্চ রক্তচাপ থাকলে প্রশিক্ষকের পরামর্শ ছাড়া এ আসনটি করবেন না। হার্নিয়ার অস্ত্রোপচার হলেও ব্যায়ামটি করা যাবে না। খাবারের পরপরই ভারী ব্যায়াম করা উচিত নয়, কারণ এতে বমি ভাব, বদহজম বা অস্বস্তি হতে পারে। তবে হালকা হাঁটাচলা করা যেতে পারে।

সূত্র: আনন্দবাজার।

মাভাবিপ্রবির ৫০ বছরের একাডেমিক মাস্টার প্ল্যানে সিআরদের সঙ্…
  • ২৫ আগস্ট ২০২৬
শিক্ষকদের অবসর ভাতার ২ হাজার ৩৫ কোটি টাকা পাঠানো হয়েছে
  • ২৫ আগস্ট ২০২৬
হাসিনা বিতর্কে থমকে বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন সূচনা: অচল…
  • ২৫ আগস্ট ২০২৬
এস ও এস হারম্যান মেইনার কলেজে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জানা …
  • ২৫ আগস্ট ২০২৬
হাম উপসর্গে ৫ ও ডেঙ্গুতে তিনজনের মৃত্যু
  • ২৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা হাতকাটা কাশেম ৫…
  • ২৫ আগস্ট ২০২৬