টানা ১২ দিন করোনায় মৃত্যুহীন

০২ মে ২০২২, ০৫:২১ PM
করোনাভাইরাস

করোনাভাইরাস © ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ১২ দিন করোনায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১২৭ জন অপরিবর্তিত থাকল।

২৪ ঘণ্টায় দেশে ১০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭২৬ জনে। 

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩০৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৬ হাজার ১ জন। ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৫৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৪৭৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

ব্রাজিলের বিপক্ষে ড্র এর পর যা বললেন হাকিমি
  • ১৪ জুন ২০২৬
লাতিন পরাশক্তিদের শুরুতেই হোঁচট, আর্জেন্টিনা কি পারবে চাপ স…
  • ১৪ জুন ২০২৬
ব্রাজিলের পারফরম্যান্সে ক্ষুব্ধ আনচেলত্তি, এক শব্দে দিলেন ক…
  • ১৪ জুন ২০২৬
শট বেশি, আক্রমণ বেশি, দাপটও বেশি— জয়টাই শুধু পেল না মরক্কো
  • ১৪ জুন ২০২৬
শুরুতেই হোঁচট, ড্রয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিলের
  • ১৪ জুন ২০২৬
বিশ্বকাপে ইতিহাস গড়ল কাতার
  • ১৪ জুন ২০২৬
×