করোনায় মৃত্যুহীন আরেকটি দিন

০২ এপ্রিল ২০২২, ০৪:৪৯ PM
নভেল করোনাভাইরাস

নভেল করোনাভাইরাস © ফাইল ছবি

নভেল করোনাভাইরাস সংক্রমণ কমার ধারার মধ্যে আরও একটি মৃত্যুহীন দিন দেখল বাংলাদেশ, আর শনাক্ত রোগীও নেমেছে ৫৬ জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সোয়া ৬ হাজারের মতো নমুনা পরীক্ষা করে এই ৫৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৮৮ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক ০৯ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে মহামারীর মধ্যে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৭১৪জন হয়েছে। মৃত্যু হয়েছে মোট ২৯ হাজার ১২২ জনের।

সরকারি হিসাবে গত এক দিনে সেরে উঠেছেন ৭১৪ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৮২ হাজার ৯১৪ জন সুস্থ হয়ে উঠলেন। সেই হিসাবে এখন করোনাভাইরাস সংক্রমিত অবস্থায় রয়েছেন ৩৯ হাজার ৬৭৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭১৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮২ হাজার ৯১৪ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭৯টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ছয় হাজার ৩৫০টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ছয় হাজার ৩৬৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৮ লাখ ৩৭ হাজার ৭৯৫টি।  

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৮৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ১০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৪৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৬ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১১৬ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন চার লাখ ৪৩ হাজার ৪৫৭ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ১০ হাজার ৬০৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩২ হাজার ৯৫১ জন।

৪ তলা থেকে পড়ে প্রাণ গেল শিশুর
  • ০১ আগস্ট ২০২৬
নাহিদ রানাকে নিয়ে বিশেষ প্রত্যাশা তাসকিনের
  • ০১ আগস্ট ২০২৬
ওজন কমাতে প্রত্যেকদিন সকালে পান করুন এই ৫টি পানীয়
  • ০১ আগস্ট ২০২৬
সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগ দেওয়ার অর্থ কী?
  • ০১ আগস্ট ২০২৬
৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা
  • ০১ আগস্ট ২০২৬
যশোর-খুলনা মহাসড়ক: ৯ বছরে সাড়ে ৫০০ কোটি ব্যয়, তবু ভোগান্তি
  • ০১ আগস্ট ২০২৬