কিছু মানুষ কখনো দেশের স্বার্থ দেখে না: প্রধানমন্ত্রী

২৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫০ AM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের দেশে এমন কিছু মানুষ আছে যারা সমাজে কখনো আত্মমর্যাদা নিয়ে চলতে পারে না। আত্মমর্যাদা বিসর্জন দিয়ে তারা আত্মতুষ্টি পায়। এমন মানুষ এখনও রয়ে গেছে। সেজন্য আমরা যতই উন্নয়ন করি, যতই কাজ করি তাদের চোখে তা পড়ে না।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ভাষা আন্দোলনে জাতির পিতার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ ছিল। তাকে বারবার কারাবরণ করতে হয়েছিল্ম জাতির পিতার অবদান মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। তবে সত্য এক সময় উদ্ভাসিত হবেই।

শেখ হাসিনা বলেন, কিছু মানুষ আছে যারা কখনোই দেশের মানুষের স্বার্থ দেখে না। কেন তাদের মধ্যে এই ধরনের মানসিকতা সেটাই আমার কাছে অবাক লাগে।

প্রধানমন্ত্রী আরও বলেন, মনে রাখতে হবে কোনো সংগ্রাম এবং রক্তদান কখনো বৃথা যায় না। বৃথা যেতে পারে না। যদি সততার সাথে এগিয়ে যাওয়া যায় তাহলে যেকোন কিছুই অর্জন করা সম্ভব। আর সেই অর্জনটা৷ আমরা করতে পেরেছি বলেও জানান তিনি।

৭২টি দেশে কর্মরত এনএসসি সনদধারীরা: পেশার পূর্ণাঙ্গ তালিকা দ…
  • ০১ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে গণস্বাস্থ্য কেন্দ্র, আবেদন ২৯ আগস্ট পর্যন…
  • ০১ আগস্ট ২০২৬
এনএসসি সনদধারীদের ৭৩ শতাংশ কর্মে নিয়োজিত
  • ০১ আগস্ট ২০২৬
৩১ দফার রাষ্ট্র মেরামত: জাতীয় ঐক্য, মেধাভিত্তিক সমাজ ও নতু…
  • ০১ আগস্ট ২০২৬
পরকীয়ার দায়ে ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়কে অব্যাহতি
  • ০১ আগস্ট ২০২৬
লিটনকে ঘিরে সুসংবাদ দিল বিসিবি
  • ০১ আগস্ট ২০২৬