করোনায় শনাক্তের হার বেড়ে ৩১ দশমিক ২৯ শতাংশ

২৩ জানুয়ারি ২০২২, ০৪:৫৭ PM
করোনাভাইরাস

করোনাভাইরাস © ফাইল ছবি

দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে ২৮ হাজার ২২৩ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৮৫ হাজার ১৩৬ জনে।

এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১০ হাজার ৯০৬ জন। আর শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ২৯ শতাংশে। আজ রবিবার (২৩ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন: করোনা শনাক্তের সংখ্যা ১১ হাজার ছুঁই ছুঁই, মৃত্যু কমেছে

এর আগের দিন গতকাল শনিবার (২২ জানুয়ারি) শনাক্তের হার ছিল ২৮ দশমিক ০২ শতাংশ। এদিন করোনায় ১৭ জনের মৃত্যু হয়; শনাক্ত হন ৯ হাজার ৬১৪ জন।

আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৮২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৬ হাজার ৮৬১ জন। 

আরও পড়ুন: ডেল্টার জায়গা দখল করছে ওমিক্রন: স্বাস্থ্য অধিদফতর

এতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৮৫৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ২৯ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯১ শতাংশ।

আরও পড়ুন: স্বাস্থ্যের সাবেক ডিজির জামিন

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৬ জন পুরুষ, ৮ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৫ জন। চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে মারা গেছেন। এছাড়া খুলনা, বরিশাল ও রংপুর বিভাগে মারা গেছেন একজন করে।

আরও শক্তিশালী হচ্ছে এল নিনো, জাতিসংঘের সতর্কবার্তা 
  • ০১ আগস্ট ২০২৬
ডেইলি শপিং বিভাগে আউটলেট ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, …
  • ০১ আগস্ট ২০২৬
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাবি ছাত্রশিবিরে…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে পাটওয়ারীর মন্তব্যের প্রতিবাদে ছাত্র অধ…
  • ০১ আগস্ট ২০২৬
শেকৃবিতে ‘রান ফর জাস্টিস’, জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি
  • ০১ আগস্ট ২০২৬
ঢাকাসহ ৯ জেলায় সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-টে…
  • ০১ আগস্ট ২০২৬