করোনার চিকিৎসায় মলনুপিরাভির ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুমোদন

২৫ ডিসেম্বর ২০২১, ১০:২১ AM
মলনুপিরাভির

মলনুপিরাভির © ফাইল ছবি

প্রাপ্তবয়স্কদের করোনাভাইরাসের চিকিৎসার জন্য মার্কের মলনুপিরাভিরের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) এ অনুমোদন দেওয়া হয়েছে। 

ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, স্বল্প থেকে মাঝারি মাত্রার উপসর্গের করোনা রোগীদের ক্ষেত্রে এটি বেশি কার্যকরী। যারা হাসপাতালে ভর্তি বা করোনার উচ্চ ঝুঁকিতে রয়েছে এবং যাদের জন্য করোনার বিকল্পগুলি চিকিৎসা প্রযোজ্য তাদের চিকিৎসায় মলনুপিরাভিরের প্রয়োগ প্রযোজ্য হবে না।

আরও পড়ুন: সরকারি চাকরি পেলেন জোড়া লাগানো দুই ভাই

শুধু চিকিৎসকের প্রেসক্রিপশন সাপেক্ষে মলনুপিরাভির সেবন করা যাবে। করোনা শনাক্তের পর এবং লক্ষণ শুরু হওয়ার পাঁচ দিনের মধ্যে মলনুপিরাভির সেবন শুরু করা উচিত।

মলনুপিরাভির ১৮ বছরের কম বয়সী রোগীদের ব্যবহারের জন্য অনুমোদিত নয় কারণ মলনুপিরাভির হাড় এবং তরুণাস্থির বৃদ্ধিকে প্রভাবিত করতে পারে। 

ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদন সংক্রান্ত আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন

বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপকেসহ সিজেপির তিন নেতাকে মুক্তি
  • ১১ অক্টোবর ২০২৬
​ওজন কমাতে কার্যকর ৯ ব্যায়াম, শুরু করতে পারেন আজই
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬