করোনায় মৃত্যু-শনাক্ত ফের বেড়েছে

২০ ডিসেম্বর ২০২১, ০৫:১৮ PM
করোনাভাইরাস

করোনাভাইরাস © ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু-শনাক্ত দুটোই ফের বেড়েছে। এ সময়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৫০ জনে। আর শনাক্ত হয়েছে ২৬০ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮১ হাজার ৩৪৩ জনে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ৮০৭ জন।

গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ১০৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ৯৫৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩০ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ১২ লাখ ৮৬ হাজার ২৯টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ০১ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ; মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই পুরুষ। তাদের একজন ঢাকা ও অপরজন রংপুর বিভাগের। 

এর আগে গতকাল রবিবার একজন মৃত্যু ও ২১১ জনের শরীরে এই ভাইরাস শনাক্তের তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চট্টগ্রাম…
  • ০১ আগস্ট ২০২৬