আবারও ১-এ নামল করোনায় মৃত্যু

১৯ ডিসেম্বর ২০২১, ০৬:১৪ PM
করোনাভাইরাস

করোনাভাইরাস © ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত একজন মৃত্যুবরণ করেছেন। এর আগে গত ৬ নভেম্বর একজনের মৃত্যুর সংবাদ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ধরা পড়েছে ২১১ জনের শরীরে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের ৪৩ জেলায় কোনো নতুন রোগী শনাক্ত হয়নি। পুরো সিলেট বিভাগেই কারও শরীরে সংক্রমণ ধরা পড়েনি এই সময়ে।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত আক্রান্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮১ হাজার ৮৩ জনে।

গত এক দিনে দেশে একজন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। তাতে এ পর্যন্ত মারা যাওয়া কোভিড রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৮ হাজার ৪৮ জন

সরকারি হিসাবে ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন আরও ১৬৮ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৪৫ হাজার ৫৭১ জন সুস্থ হয়ে উঠলেন।

গত বছরের ৮ মার্চ দেশে করোনা সংক্রমণ ধরা পড়ে। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। সেদিনও একজনের মৃত্যু হয়েছিল।

জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চট্টগ্রাম…
  • ০১ আগস্ট ২০২৬